ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি ২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে ব্যয় কমেছে ৯ হাজার কোটি, তবুও অনিশ্চিত এমআরটি-৫ প্রকল্প ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:০৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:০৪:০৩ পূর্বাহ্ন
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের মাত্রায় বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৬২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। একই সময়ে ১৯৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।

দূষিত শহরের তালিকায় শীর্ষে যারা

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়। ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

এ ছাড়া ১৫৮ স্কোর নিয়ে ভিয়েতনামের হো চি মিন সিটি চতুর্থ এবং ১৫৬ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেদান রয়েছে পঞ্চম অবস্থানে।

কোন মাত্রার বাতাস কেমন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বা স্বাস্থ্যসম্মত হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’।

স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

ধুলা, ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার কারণে বায়ুদূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। পাশাপাশি নগরায়ণ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অন্যান্য দূষণকারী কার্যক্রমের কারণে বিভিন্ন শহরে বায়ুমানের অবনতি ঘটছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স