ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭ চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌসুমি সর্দি-কাশি এড়াতে যে সহজ অভ্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন? ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা বৃষ্টির দিনে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না বাহরাইনে বন্দি হয়ে পড়া মার্কিন সেনাদের পরিবার শোনালেন লোমহর্ষক গল্প শাহজালালে বিমানের ফ্লাইট থেকে অর্ধশতাধিক স্বর্ণবার জব্দ রাশিয়ার নির্বাচনে আবারও পুতিনের ঐতিহাসিক জয় ইউরোপের কোন দেশে জ্বালানি তেলের দাম কত পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে মিরপুরের নতুন উপ-পুলিশ কমিশনার রিকাবদার, লালবাগে মোস্তাক

বাহরাইনে বন্দি হয়ে পড়া মার্কিন সেনাদের পরিবার শোনালেন লোমহর্ষক গল্প

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১০:১৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১০:১৪:৫২ পূর্বাহ্ন
বাহরাইনে বন্দি হয়ে পড়া মার্কিন সেনাদের পরিবার শোনালেন লোমহর্ষক গল্প

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুতে বাহরাইনে থাকা মার্কিন সামরিক পরিবারগুলো নিরাপত্তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে। হামলা শুরুর পরও দেশটিতে থাকা সব মার্কিন সামরিক পরিবারকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়নি। ফলে অনেক পরিবারকে নিরাপদ স্থানে পৌঁছাতে এক সপ্তাহ বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সিবিএস নিউজের সঙ্গে কথা বলা কয়েকটি পরিবারের সদস্য জানান, সংঘাতের প্রথম দিকে বাহরাইনে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এক সামরিক পরিবারের সদস্য বলেন, ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দে ঘুম ভাঙত, আবার সেই শব্দ শুনেই ঘুমাতে যেতে হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, বাহরাইনে হামলার আশঙ্কা আগে থেকেই ছিল এবং নৌবাহিনীর সদর দপ্তরের ভবনগুলো খালি করে দেওয়া হয়েছিল। তবে হামলার ব্যাপ্তি ও স্থায়িত্ব এতটা হবে বলে ধারণা করা হয়নি। ঘাঁটির আশপাশে তখনও বেশ কয়েকটি মার্কিন সামরিক পরিবার অবস্থান করছিল।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্যবস্তু হয়। বাহরাইন কর্তৃপক্ষও হামলার বিষয়টি নিশ্চিত করেছিল। একই সময়ে জুফাইর এলাকায়, যেখানে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর অবস্থিত, স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করা হয়।

ক্ষয়ক্ষতি ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব

সিবিএস নিউজ জানিয়েছে, যুদ্ধের ব্যয়ের হিসাব প্রকাশের সময় মার্কিন সামরিক বাহিনী এখনো ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ব্যয় অন্তর্ভুক্ত করেনি। কর্মকর্তাদের ভাষ্য, কোন কোন স্থাপনা পুনর্নির্মাণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ভারপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী সচিব হাং কাও এক সাক্ষাৎকারে বাহরাইনে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলেছেন।

১৯৯০-এর দশক থেকে বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর হিসেবে কাজ করছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও রসদ সরবরাহকেন্দ্র। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, স্থাপনাটির সঙ্গে প্রায় ৮ হাজার ৩০০ সামরিক সদস্য, প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মী ও তাদের পরিবারের সদস্য যুক্ত।

হামলার পর বাহরাইন থেকে রসদ সরবরাহের পথেও পরিবর্তন আনতে হয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরির জন্য কিছু সরবরাহ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া হয়ে পাঠানো হয়। পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে দীর্ঘ এই পথে সরবরাহ পৌঁছাতে ১৪ থেকে ১৮ দিন সময় লাগার কথা বলা হয়েছে; বাহরাইন থেকে একই কাজ করতে সময় লাগত ৫ থেকে ৭ দিন।

মার্কিন নৌবাহিনীর প্রধান কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডলও পরে জানান, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোতে রসদ সরবরাহের ব্যবস্থায় পরিবর্তন আনতে হয়েছে।

এদিকে বাহরাইন থেকে প্রায় ১ হাজার ৪৫০ জন মার্কিন সেনা ও তাদের পরিবারের সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সিবিএস জানিয়েছে। অনেক পরিবারকে একই সময়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনে আবাসন ব্যয় বহন করতে হচ্ছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আবাসন ব্যয়সংক্রান্ত সহায়তা দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন