ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি পর্যটনের অপার সম্ভাবনা, তবু বিদেশি পর্যটকে ভাটা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই আজ বিশ্ব পর্যটন দিবস নিউইয়র্ক সফর শেষে দুবাই হয়ে দেশের পথে প্রধানমন্ত্রী হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪৫:৪০ পূর্বাহ্ন
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু। তিনি সালমান মুক্তাদিরকে এমন একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন, যিনি জুলাইয়ের রাজপথে সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখন অনেকে কথা বলতে সাহস পাননি, তখন প্রতিবাদ করেছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মাহমুদা মিতু।

পোস্টে তিনি লেখেন, ‘সালমান মুক্তাদির সেই ছেলেটা যে, জুলাইয়ের রাজপথে সাহস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ১৭ বছরের ধানক্ষেতে শিলংয়ে পালিয়ে থাকা অভুক্তদের পেটে চাঁদা ঢুকানোর ব্যবস্থা করেছে। যখন কেউ কথা বলতে সাহস পায়নি, তখন প্রতিবাদ করেছে।’

তিনি আরও লেখেন, ‘সরি সালমান মুক্তাদির, সব দোষ তোমার কিংবা আমার কিংবা আমাদের, বাংলাদেশের জনগণের।’

মাহমুদা মিতু বলেন, যারা রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করে তার পোস্টটি পড়বেন এবং নিজের দোকান বা বাড়ি নিরাপদ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তাদের সামনেও এমন দিন আসতে পারে। এ প্রসঙ্গে তিনি রিয়া গোপ এবং বারান্দায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ কিশোরী নাইমার প্রসঙ্গও উল্লেখ করেন।

তিনি লেখেন, ‘ওদের কোনো দোষ ছিল না, হাসিনা ওদের মাইরা ফালাইছে। আজকে সালমানেরও কোনো দোষ নাই, গতকাল টিকাকেন্দ্র ভাংচুর করা, ওখানেও কোনো অপরাধ হতো না। মহিষ মালিকের চাঁদা না দেওয়ার কারণে যে মহিষগুলোকে বিষ খাইয়ে মারা হলো, ওদেরও দোষ নাই।’

পোস্টে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘১৭ বছর পর তারেক রহমান দেশে এসে এই দেশ উপহার দিছে জাতিকে। ন্যূনতম কন্ট্রোলের ক্ষমতা নাই। মেয়েরে চাকরি দেয়, মন্ত্রীর ছেলেমেদের বড়লোক বানায় আর কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার ভন্ডামি শুরু করছে।’

তিনি আরও বলেন, ‘কী জঘন্যভাবে দেশ চালাচ্ছে এরা! আর সালাউদ্দিন সাহেবের ভাবের ঠেলায় তো টেকা যায় না, কথার ফুলঝুরি। চোখে-মুখে কী অহমিকা! উনার কথা মনে হয় পুলিশ শোনে না বা উনারে পাত্তা দেয় না। না হলে এমন অবস্থা কেন হবে? ন্যূনতম লজ্জা কি আছে উনার? কিভাবে মুখ দেখায় উনি?’

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে তারা স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায়।

একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমান মুক্তাদিরকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’

ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।’

স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক থেকে দেড়শ ব্যক্তি হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। তার দাবি, আগন্তুকদের হাতে চাপাতি ও গান ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে কর্মকর্তারা টয়লেটে গিয়ে লুকালে হামলাকারীরা সেখানেও গিয়ে অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন