ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

আজ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গুণতে হবে টাকা, কাদের জন্য এই নিয়ম?

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১০:০০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১০:০০:৫৯ পূর্বাহ্ন
আজ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গুণতে হবে টাকা, কাদের জন্য এই নিয়ম?

আজ ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের মেসেজিং ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে মেটা। এখন থেকে নির্দিষ্ট ইউটিলিটি মেসেজ পাঠানোর ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রতি মেসেজে চার্জ দিতে হবে। তবে এ পরিবর্তনের ফলে সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কোনো অতিরিক্ত খরচ হবে না।

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক, ই-কমার্স প্রতিষ্ঠান, অনলাইন শপিং প্ল্যাটফর্ম ও বিভিন্ন স্টার্টআপ গ্রাহকদের অর্ডার নিশ্চিতকরণ, ডেলিভারি আপডেটসহ বিভিন্ন তথ্য পাঠিয়ে থাকে।

এত দিন কোনো গ্রাহক ব্যবসাপ্রতিষ্ঠানকে মেসেজ পাঠানোর পর ২৪ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট রিপ্লাই ও ইউটিলিটি মেসেজ বিনামূল্যে পাঠানোর সুযোগ ছিল। ১ অক্টোবর থেকে এই নিয়মে পরিবর্তন এসেছে। এখন ওই ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যেও নির্দিষ্ট ইউটিলিটি মেসেজ পাঠাতে ব্যবসাপ্রতিষ্ঠানকে চার্জ দিতে হবে।

তবে কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে প্রতিটি বিজনেস ফোন নম্বরের জন্য প্রতি মাসে প্রথম ১ হাজার সার্ভিস মেসেজ বিনামূল্যে পাঠানোর সুবিধা বহাল রয়েছে। এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত মেসেজের জন্য নির্ধারিত মূল্য দিতে হবে।

নতুন নিয়মে অর্ডার স্ট্যাটাস, ডেলিভারি আপডেট ও ওটিপির মতো মেসেজের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত চার্জ দিতে হবে। ইউটিলিটি মেসেজে ভ্যাটসহ বাংলাদেশি মুদ্রায় প্রতি মেসেজে প্রায় ১৮ পয়সা খরচ হবে। মার্কেটিং বা প্রচারণামূলক মেসেজের ক্ষেত্রে প্রতি মেসেজে প্রায় ১ টাকা ১০ পয়সা এবং অথেন্টিকেশন বা ওটিপি মেসেজে প্রায় ১৫ পয়সা (ভ্যাটসহ) চার্জ প্রযোজ্য হবে।

এই চার্জ সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে চ্যাট করা কিংবা কোনো ব্যবসায়িক অ্যাকাউন্টে মেসেজ পাঠানো বা গ্রহণের জন্য ব্যবহারকারীদের কোনো অর্থ দিতে হবে না।

এ ছাড়া ক্লিক-টু-হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপন বা ফেসবুক পেজের কল-টু-অ্যাকশন বাটন থেকে আসা মেসেজের ক্ষেত্রে আগের মতো ৭২ ঘণ্টার ফ্রি মেসেজিং সুবিধাও বহাল থাকবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা