একটি সচেতন জনসমাজই ন্যায়বিচার ও সুস্থ গণতন্ত্রের ভিত্তি বলে বিশ্বাস করে জি বাংলা নিউজ। এই লক্ষ্য অর্জনে জি বাংলা নিউজ বিশ্বজুড়ে স্বীকৃত ‘সোসাইটি অব প্রফেশনাল জার্নালিস্টস’ (এসপিজে)-এর চার্টার ও আচরণবিধি অনুসরণে অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রতিটি সংবাদকর্মী সততা, বস্তুনিষ্টতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এসপিজে নির্ধারিত চারটি মৌলিক স্তম্ভের ওপর ভিত্তি করেই জি বাংলা নিউজের সামগ্রিক সাংবাদিকতা পরিচালিত হয়।
G Bangla News believes that an aware public is the foundation of justice and a healthy democracy. To achieve this goal, G Bangla News is committed to following the charter and code of conduct of the globally recognised Society of Professional Journalists (SPJ). Every journalist of ours is committed to performing their duty with honesty, objectivity, impartiality and transparency. The overall journalism of G Bangla News is conducted on the basis of the four fundamental pillars set out by the SPJ.
দায়িত্বশীল সাংবাদিকতার প্রধান শর্ত হলো তথ্যের নির্ভরতা ও নিরপেক্ষতা। তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণের ক্ষেত্রে জি বাংলা নিউজের সাংবাদিকেরা সততা, আপসহীনতা ও সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করবেন।
The primary condition of responsible journalism is the accuracy and impartiality of information. In gathering information, preparing reports and analysis, the journalists of G Bangla News will play their role with honesty, selflessness and courage.
নৈতিক সাংবাদিকতায় সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাপ্য সম্মান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় যেন অনাকাঙ্ক্ষিত ক্ষতি না হয় বা কারও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
In ethical journalism, showing due respect to the people involved in a news story is extremely important. When gathering and publishing news, special attention must be paid so that unintended harm is not caused and no one's personal dignity is hurt.
সাংবাদিকতার প্রধান ও সর্বোচ্চ অঙ্গীকার হলো স্বাধীনভাবে জনগণের সেবা করা। জি বাংলা নিউজের সাংবাদিকেরা সম্পাদকীয় স্বাধীনতা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রেখে দায়িত্ব পালন করবেন।
The foremost and highest commitment of journalism is to serve the people freely. The journalists of G Bangla News will perform their duties while maintaining editorial independence, impartiality and professional integrity.
দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত হলো নিজের কাজের দায়িত্ব গ্রহণ করা এবং সম্পাদকীয় সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের কাছে স্বচ্ছ থাকা। জি বাংলা নিউজ তার সাংবাদিকতার মান উন্নয়নে জবাবদিহি, ভুল সংশোধন ও গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেয়।
Another primary condition of responsible journalism is to take responsibility for one's own work and to be transparent with the public in editorial decisions. To improve the standard of its journalism, G Bangla News attaches importance to accountability, the correction of errors and constructive criticism.
সত্যনিষ্ঠ, স্বাধীন, মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের জানার অধিকার রক্ষা করা এবং একটি সচেতন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখা।
To protect the people's right to know through truthful, independent, humane and responsible journalism, and to play a part in building an aware and justice-based society.