১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮ | DS30: ২,০৭০.৪৯ -১৬.৩৭ | লেনদেন: ৩,৭৫৯.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮
অন্যান্য

ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ

ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
ছবি : জি বাংলা নিউজ

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি ‘পঞ্চম হামলা’ বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কুষ্টিয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এ হামলার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেন।

‘কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এ ধরনের আচরণ করতে পারেন—এ প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি? স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি? অন্যান্য ৭ দিন আগে

নাহিদ ইসলাম হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন এনসিপির আহ্ব…
  • রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
  • পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কুষ্টিয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।
  • তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা।

এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর সেখানে কিছু সময় উত্তেজনা তৈরি হয় এবং পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে নাহিদ ইসলাম বক্তব্য দিলেও, তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় এনসিপি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা এবং পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

অন্যান্য থেকে আরও

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কারএক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ… ১৯ দিন আগে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রীদেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের… ২১ দিন আগে বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুননেত্রকোনার কেন্দুয়ায় বিনামূল্যে সিগারেট না দেওয়ায় মো. ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুদিদোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক… ৩০ দিন আগে ৩৬ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় সাফল্য ৩৬ প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় সাফল্যমালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (ডব্লিউআইসিই) ২০২৬-এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের ২৩টি দল ১৭টি স্বর্ণপদক, ছয়টি… ২৭ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ

৫ অক্টোবর ২০২৬, ৫:০৩ এএম · অন্যান্য

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি ‘পঞ্চম হামলা’ বলেও দাবি করেছেন তিনি।

ফটোকার্ড

ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ

ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ

ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ

শিরোনাম