ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান
নব্বইয়ের দশকের বাংলাদেশি রক সংগীতের স্মৃতি ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী নগর বাউলের জেমস ও আর্কের হাসান। ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শিরোনামের কনসার্টে একসঙ্গে গাইবেন তাঁরা।
আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগর বাউল ও আর্ক ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।
‘আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগর বাউল ও আর্ক ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।’
— বিনোদন ডেস্ক
এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। কনসার্টে পারফর্ম করবেন একে রাহুলও।
আরও পড়ুন
নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
আয়োজকদের ভাষ্য, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
মূল বিষয়গুলি
- নব্বইয়ের দশকের বাংলাদেশি রক সংগীতের স্মৃতি ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী নগর বাউলের জেমস ও আর্কের হাসান।
- আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।
- আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগর বাউল ও আর্ক ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শ…
- এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।