১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ
ছবি : জি বাংলা নিউজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে গত জাতীয় নির্বাচনের তুলনায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ কারণে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর রয়েছে। এই পরিবেশ বজায় রেখেই সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।

‘এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।’

— জি বাংলা ডেস্ক

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের তুলনায় এখানে তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তাই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে বলে কমিশন মনে করছে না। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কাও নেই।

আরও পড়ুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন সারাদেশ ২ ঘণ্টা আগে

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে সানাউল্লাহ জানান, কেউ যাতে অসৎ উদ্দেশ্যে কাজ করার সুযোগ না পান, তা নিশ্চিত করা হবে। কেউ কোনো ধরনের অপকর্ম করলে তা প্রতিহত করার ব্যবস্থাও নেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে গত জাতীয় নির্বাচনের তুলনায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
  • বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
  • নির্বাচন কমিশনার বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর রয়েছে।
  • সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের বডি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে সার্বক্ষণিকভাবে নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও

‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’ ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’‘সাঈদী সাহেব একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বড় ভাই কেন এই কাজগুলো করেছেন, তা তিনি নিজেই জানেন।’ কথাগুলো বলেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর… ৬ দিন আগে চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্তচুয়াডাঙ্গার বাজারে চাল ও ডালের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক মাসে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত… ৬ দিন আগে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরুকিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু… ৬ দিন আগে সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজতসাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ

১৪ অক্টোবর ২০২৬, ৭:২৬ এএম · সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে গত জাতীয় নির্বাচনের তুলনায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ কারণে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ফটোকার্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ

শিরোনাম