১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮ | DS30: ২,০৭০.৪৯ -১৬.৩৭ | লেনদেন: ৩,৭৫৯.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮
আন্তর্জাতিক

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ
ছবি : জি বাংলা নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা উল্লেখ করে সোমবার (১৯ অক্টোবর) উচ্ছেদের নোটিশ জারি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের বরাতে দ্য ওয়্যার জানিয়েছে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় রেসকোর্স মসজিদের নাম রয়েছে। তবে গত ৭ অক্টোবর থেকে মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে মুসল্লিদের নামাজ আদায় ও মসজিদে যাতায়াত ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এলঅ্যান্ডডিওর দাবি, মসজিদটি সরকারি জমিতে নির্মিত হয়েছে। একই সঙ্গে স্থাপনাটির ঐতিহ্যবাহী তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।’

— আন্তর্জাতিক ডেস্ক

ঐতিহাসিক মসজিদ ও এর পাশের কবরস্থান রক্ষায় ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ চেয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। এ বিষয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।

আরও পড়ুন সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? আন্তর্জাতিক ৪ দিন আগে

প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ হাকিমুদ্দিন কাসমি জানান, ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত ঐতিহ্যবাহী স্থাপনার তালিকা—উভয় জায়গাতেই মসজিদটির উল্লেখ রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্য…
  • ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের বরাতে দ্য ওয়্যার জানিয়েছে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় রেসকোর্স মসজিদের নাম রয়েছে…
  • এলঅ্যান্ডডিওর দাবি, মসজিদটি সরকারি জমিতে নির্মিত হয়েছে।
  • ঐতিহাসিক মসজিদ ও এর পাশের কবরস্থান রক্ষায় ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ চেয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।

আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদটি ভেঙে ফেলা বা অন্য কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দিল্লি ওয়াকফ বোর্ড ও এনডিএমসির কাছে এ বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।

দ্য হিন্দুস্তান গেজেটের প্রতিবেদনে মসজিদের ইমাম মোহাম্মদ হারুনের একটি ভিডিও বার্তার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি দিল্লি ওয়াকফ বোর্ডের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, গত ছয় মাস ধরে বোর্ডের কাছে আবেদন করেও কোনো কার্যকর সহায়তা পাননি।

ইমাম বলেন, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে এনডিএমসিকে চিঠি দেওয়া ছাড়া ওয়াকফ বোর্ড আর কোনো পদক্ষেপ নেয়নি। মসজিদে যাওয়ার পথ বন্ধ থাকায় খাবার পানিও আনা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, তিনি ওয়াকফ বোর্ডকে আদালতের দ্বারস্থ হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এমনকি নিজে মামলা করার অনুমতি চাইলেও বোর্ড তা দেয়নি।

ইমাম আরও দাবি করেন, ২০২১ সালের একটি সরকারি জরিপেও মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা বা জবরদখল হিসেবে চিহ্নিত করা হয়নি। ওয়াকফ বোর্ডের সহায়তা না পাওয়ায় তিনি অসহায় বোধ করছেন বলেও জানান এবং মসজিদটি রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। তবে এসব দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনে মসজিদ উচ্ছেদের নোটিশকে রেসকোর্স রোড এলাকার বৃহত্তর উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

দ্য হিন্দুস্তান গেজেটের তথ্য অনুযায়ী, নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের স্বার্থে ওই এলাকার বস্তিবাসীদের উচ্ছেদে সম্মতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী, তাঁদের ওই এলাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাভদা ঘেভরা পুনর্বাসন কলোনিতে সরিয়ে নেওয়ার কথা। সেখানে শিক্ষা, পরিবহণ ও পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্পইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ… ৬ দিন আগে একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি! একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি!পাকিস্তানের লাহোরের হলরোডে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেট টেম্পারিংয়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। পরে… ৬ দিন আগে এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর... এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজের মৃত্যুর নাটক সাজানোর অভিযোগ উঠেছে রাজকুমার রাজভর নামে… ৬ দিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্যও পরিচিত এই নেতা… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

২১ অক্টোবর ২০২৬, ৪:০৬ এএম · আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা উল্লেখ করে সোমবার (১৯ অক্টোবর) উচ্ছেদের নোটিশ জারি করা হয়।

ফটোকার্ড

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

শিরোনাম