১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮ | DS30: ২,০৭০.৪৯ -১৬.৩৭ | লেনদেন: ৩,৭৫৯.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮
সারাদেশ

নারকেল পাড়া নিয়ে হামলায় প্রাণ গেল কিশোরের

নারকেল পাড়া নিয়ে হামলায় প্রাণ গেল কিশোরের
ছবি : জি বাংলা নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারকেল পাড়তে গিয়ে দিদারুল আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মাহিদ মিয়া নামে এক যুবক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মারা যায় দিদারুল।

দিদারুল উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের আল আমিনের ছেলে।

নিহতের চাচা স্বপন মিয়ার ভাষ্য অনুযায়ী, বুধবার প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নেন। দিদারুল নারকেল পাড়ার প্রস্তুতি নেওয়ার সময় রুনা আক্তারের ভাতিজা মাহিদ মিয়া সেখানে এসে তাকে নারকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তারের সঙ্গে মাহিদের কথা-কাটাকাটি হয়।

‘স্বপন মিয়ার বর্ণনা অনুযায়ী, দিদারুল বাড়ির দিকে রওনা হলে উত্তেজিত মাহিদ সঙ্গে থাকা ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।’

— জি বাংলা ডেস্ক

একপর্যায়ে মাহিদ দিদারুলের কাছে জানতে চান, সে কেন নারকেল পাড়তে এসেছে। জবাবে দিদারুল জানায়, তার চাচি রুনা আক্তারই তাকে ডেকে এনেছেন। এরপর মাহিদ তাকে নারকেল পাড়তে নিষেধ করেন এবং নিষেধ না মানলে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ করেন স্বপন মিয়া।

আরও পড়ুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন সারাদেশ ৪ মিনিট আগে

স্বপন মিয়ার বর্ণনা অনুযায়ী, দিদারুল বাড়ির দিকে রওনা হলে উত্তেজিত মাহিদ সঙ্গে থাকা ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে দিদারুল গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারকেল পাড়তে গিয়ে দিদারুল আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
  • দিদারুল উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের আল আমিনের ছেলে।
  • নিহতের চাচা স্বপন মিয়ার ভাষ্য অনুযায়ী, বুধবার প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নেন।
  • একপর্যায়ে মাহিদ দিদারুলের কাছে জানতে চান, সে কেন নারকেল পাড়তে এসেছে।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’ ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’‘সাঈদী সাহেব একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বড় ভাই কেন এই কাজগুলো করেছেন, তা তিনি নিজেই জানেন।’ কথাগুলো বলেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর… ৬ দিন আগে চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্তচুয়াডাঙ্গার বাজারে চাল ও ডালের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক মাসে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত… ৬ দিন আগে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরুকিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু… ৬ দিন আগে সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজতসাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নারকেল পাড়া নিয়ে হামলায় প্রাণ গেল কিশোরের

২৪ অক্টোবর ২০২৬, ৪:২৭ এএম · সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারকেল পাড়তে গিয়ে দিদারুল আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মাহিদ মিয়া নামে এক যুবক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মারা যায় দিদারুল।

ফটোকার্ড

নারকেল পাড়া নিয়ে হামলায় প্রাণ গেল কিশোরের

নারকেল পাড়া নিয়ে হামলায় প্রাণ গেল কিশোরের

নারকেল পাড়া নিয়ে হামলায় প্রাণ গেল কিশোরের

শিরোনাম