১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮ | DS30: ২,০৭০.৪৯ -১৬.৩৭ | লেনদেন: ৩,৭৫৯.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮
সারাদেশ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল
ছবি : জি বাংলা নিউজ

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। পোস্ট দেওয়ার পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি চট্টগ্রামে নিজের বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি দেওয়া হয়। কয়েক মিনিট পর দেওয়া হয় প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা-সংবলিত দ্বিতীয় পোস্ট। অল্প সময়ের মধ্যে পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পোস্ট দেওয়ার পর অসুস্থ অবস্থায় আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার বিকেলে তিনি চট্টগ্রামে নিজের বাড়ির উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

‘‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.’

— জি বাংলা ডেস্ক

তিনি জানান, আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ। চট্টগ্রামে কয়েক দিন বিশ্রাম নিয়ে তিনি কর্মস্থলে ফিরবেন।

আরও পড়ুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন সারাদেশ ৩ মিনিট আগে

বিরোধের গুঞ্জন নিয়ে জেলা প্রশাসনের বক্তব্য

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপ…
  • গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি দেওয়া হয়।
  • পোস্ট দেওয়ার পর অসুস্থ অবস্থায় আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়।
  • তিনি জানান, আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ।

ঘটনাটি ঘিরে জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের বিরোধের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, জামালগঞ্জের এসিল্যান্ড ও ইউএনওকে ঘিরে সৃষ্ট ঘটনা পর্যালোচনা করে তাঁদের সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি। বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তারও কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগেও আরিফুর রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ইউএনওর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আরিফুর রহমান কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর শিশুটির মরদেহ দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

তাঁর ভাষ্য, আরিফুর রহমান কর্মস্থলে ফিরলে শুক্রবার রাতের ঘটনার বিস্তারিত জানা যাবে। জেলা প্রশাসন নিয়মিত তাঁর খোঁজখবর রাখছে বলেও জানান তিনি।

ইউএনওর বক্তব্য

জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক জানান, প্রথমে তিনি জানতে পেরেছিলেন, এসিল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হয়েছে। পরে আরিফুর রহমানের স্ত্রী তাঁকে জানান, ফোন হ্যাক হয়নি; পোস্ট দুটি এসিল্যান্ড নিজেই দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী পোস্ট দুটি মুছে দেন।

শিল্পী রানী মোদক বলেন, ‘পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি (এসিল্যান্ড) আমার বাসায় ছিলেন। উনি সুস্থ হয়ে ফিরে এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

ঘটনার পর ইউএনও তাঁর ফেসবুক পেজে এসিল্যান্ডের আইডি হ্যাক হওয়ার কথা উল্লেখ করে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পরে তাঁর বক্তব্যে আইডি হ্যাক হওয়ার বিষয়টি নাকচ করা হয়।

জানা গেছে, আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।

সারাদেশ থেকে আরও

‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’ ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’‘সাঈদী সাহেব একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বড় ভাই কেন এই কাজগুলো করেছেন, তা তিনি নিজেই জানেন।’ কথাগুলো বলেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর… ৬ দিন আগে চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্তচুয়াডাঙ্গার বাজারে চাল ও ডালের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক মাসে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত… ৬ দিন আগে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরুকিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু… ৬ দিন আগে সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজতসাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

২৫ অক্টোবর ২০২৬, ১:০১ পিএম · সারাদেশ

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। পোস্ট দেওয়ার পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি চট্টগ্রামে নিজের।

ফটোকার্ড

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

শিরোনাম