ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়ন স্পেন কত টাকা পাচ্ছে, রানার্সআপ আর্জেন্টিনা কত? মেসির স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, নায়ক তোরেস বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ঢাকার বাতাস আজ কতটা দূষিত? বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি? মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার ৪৫ বছর আত্মগোপনের পর গ্রেপ্তার জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর, যেভাবে শনাক্ত করল ডিবি ৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০ পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়? নিয়মিত রাতের খাবার না খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায়

বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:৩৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০২:৩৬:৫৩ অপরাহ্ন
বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট

বিশ্বজুড়ে মেটার সার্ভারে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকে এ বিভ্রাট শুরু হয়। তবে কিছু ব্যবহারকারী মোবাইল অ্যাপের মাধ্যমে আংশিকভাবে সেবা ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে।

ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার অভিযোগ জানিয়েছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে "Account Temporarily Unavailable" বার্তা দেখা যাচ্ছে এবং কোনোভাবেই লগইন করা যাচ্ছে না।

আকস্মিক এ সমস্যার কারণে অনেকেই প্রথমে তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। তবে বিভিন্ন দেশ থেকে একই ধরনের অভিযোগ আসায় এটি সার্ভার-সংক্রান্ত কারিগরি সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্ভার বিভ্রাটের কারণ বা সেবা স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাম্পিয়ন স্পেন কত টাকা পাচ্ছে, রানার্সআপ আর্জেন্টিনা কত?

চ্যাম্পিয়ন স্পেন কত টাকা পাচ্ছে, রানার্সআপ আর্জেন্টিনা কত?