পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি
প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন পুলিশ ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের পাশাপাশি বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
‘বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন পুলিশ ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের পাশাপাশি বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।’
— জি বাংলা ডেস্ক
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আরও পড়ুন
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূল বিষয়গুলি
- প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি…
- সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন পুলিশ ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের পাশাপা…
- বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো এ কর্মসূচির মূল উদ্দেশ্য।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।