১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪ | DS30: ২,০৭০.৮৮ -১৫.৯৮ | লেনদেন: ৩,৭১৯.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪
সারাদেশ

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা
ছবি : জি বাংলা নিউজ

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক বিষয় নিয়ে সমালোচনা করেন নারী উদ্যোক্তা সাথী আক্তার। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় ভালুকা মডেল থানা পুলিশ।

সাথী আক্তার ওই এলাকায় ‘সাথী বিউটি পার্লার’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

‘ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক বিষয় নিয়ে সমালোচনা করেন নারী উদ্যোক্তা সাথী আক্তার।’

— জি বাংলা ডেস্ক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারে আসেন সাথী আক্তার। এ সময় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন সারাদেশ ৩ মিনিট আগে

সাথী আক্তারের অভিযোগ, সম্প্রতি তাঁর দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এমনকি তাঁর বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক বিষয় নিয়ে সমালোচনা করেন নারী উদ্যোক্…
  • রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় ভালুকা মডেল থানা পুলিশ।
  • সাথী আক্তার ওই এলাকায় ‘সাথী বিউটি পার্লার’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
  • পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারে আসেন সাথী আক্তার।

বারবার চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জানিয়ে সাথী আক্তার বলেন, পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভোট দেওয়ার প্রসঙ্গ টেনে আক্ষেপ করে বলেন, ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম।’

লাইভে বিএনপি ও দলটির নেতাকর্মীদের সমালোচনাও করেন তিনি। পরে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাতে স্থানীয় লোকজন ও রাজনৈতিক কর্মীরা তাঁর পার্লারে গিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চান। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লারে হামলা বা ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই নারীকে থানায় নেওয়া হয়। ফেসবুক লাইভে তাঁর বক্তব্য ও রাজনৈতিক সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে সাথী আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’ ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’‘সাঈদী সাহেব একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বড় ভাই কেন এই কাজগুলো করেছেন, তা তিনি নিজেই জানেন।’ কথাগুলো বলেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর… ৬ দিন আগে চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্তচুয়াডাঙ্গার বাজারে চাল ও ডালের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক মাসে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত… ৬ দিন আগে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরুকিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু… ৬ দিন আগে সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজতসাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

২৬ অক্টোবর ২০২৬, ৫:২৭ এএম · সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক বিষয় নিয়ে সমালোচনা করেন নারী উদ্যোক্তা সাথী আক্তার। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

ফটোকার্ড

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

শিরোনাম