১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪ | DS30: ২,০৭০.৮৮ -১৫.৯৮ | লেনদেন: ৩,৭১৯.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪
সারাদেশ

সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত

সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত
ছবি : জি বাংলা নিউজ

সাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাইআতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদ্রাসাটি পরিদর্শন করে। পরিদর্শন শেষে ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এসব দাবি জানান তিনি।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা সাজিদুর রহমান বলেন, মাদ্রাসার শ্রেণিকক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালকের বাসস্থানের আসবাবপত্র তছনছ করা হয়েছে। দরজা-জানালা, লাইট, ফ্যান, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াশরুমের ঝরনা ও কল এবং বৈদ্যুতিক লাইনের তারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও লুটপাটের চিত্র তাঁরা দেখেছেন। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

‘পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নাজমুল হাসান কাসেমি, ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটওয়ারী,…’

— জি বাংলা ডেস্ক

সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হেফাজতের মহাসচিব। তিনি ঘটনাটিকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মনে করেন বলেও উল্লেখ করেন। তাঁর ভাষ্য, আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাই আইনসম্মত পথ।

আরও পড়ুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন সারাদেশ ৩ মিনিট আগে

এ সময় বেফাকের মহাসচিব ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক বলেন, মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল বারীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার এবং উপযুক্ত ক্ষতিপ…
  • রোববার (২৫ অক্টোবর) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাইআতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদ্রাসাটি পরিদর্শন…
  • আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা সাজিদুর রহমান বলেন, মাদ্রাসার শ্রেণিকক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালকের বাসস্থানের আসবাবপত্র তছনছ করা হয়েছ…
  • সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হেফাজতের মহাসচিব।

মাওলানা মাহফুজুল হক বলেন, কোনো অভিযোগের নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, আলেম-উলামা ও মুরুব্বিদের অবহিত করা অথবা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার সুযোগ ছিল। কিন্তু এসব প্রক্রিয়া অনুসরণ না করেই মাদ্রাসাটিতে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ব্যবহৃত আসবাবপত্রের পাশাপাশি পরিচালক দম্পতির ব্যক্তিগত অর্থ ও স্বর্ণালংকারও লুট করা হয়েছে। এ সময় পরিচালকের স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আব্দুল বারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা রাখার আশ্বাস দেন।

সাম্প্রতিক ‘মব কালচার’ এবং মাদ্রাসার ওপর হামলার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে দেশে এক ধরনের ‘মব’ সৃষ্টির অপসংস্কৃতি তৈরি হয়েছে। এই মব কালচারের বিরুদ্ধে দেশের সব নাগরিককে সচেতন হতে হবে। মানুষের জানমাল ও ইজ্জত রক্ষায় সরকারকেও দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, মাদ্রাসাশিক্ষা থেকে মানুষকে বিমুখ করার জন্য কিছু চক্রের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। মাদ্রাসাশিক্ষার ওপর সাধারণ মানুষের আস্থা ও ভক্তি নষ্ট করাই এর উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠীর চক্রান্তের অংশ হিসেবেও এসব কর্মকাণ্ডকে দেখছেন বলে জানান তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নাজমুল হাসান কাসেমি, ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটওয়ারী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আলী আকবার কাসেমি, সেক্রেটারি মাওলানা আলী আজম, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমি, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা আহমাদ আল হাবিব ও মাওলানা আলী আকরামসহ অনেকে।

সারাদেশ থেকে আরও

‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’ ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’‘সাঈদী সাহেব একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বড় ভাই কেন এই কাজগুলো করেছেন, তা তিনি নিজেই জানেন।’ কথাগুলো বলেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর… ৬ দিন আগে চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্তচুয়াডাঙ্গার বাজারে চাল ও ডালের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক মাসে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত… ৬ দিন আগে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরুকিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু… ৬ দিন আগে ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার পর পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তাময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক বিষয় নিয়ে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত

২৬ অক্টোবর ২০২৬, ৫:৪৬ এএম · সারাদেশ

সাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ফটোকার্ড

সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত

সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত

সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত

শিরোনাম