১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮ | DS30: ২,০৭০.৪৯ -১৬.৩৭ | লেনদেন: ৩,৭৫৯.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প
ছবি : জি বাংলা নিউজ

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ শুরুর আগে যা ছিল ২ দশমিক ৯১ ডলার। যুদ্ধের জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে এর মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ থেকে তাঁর দেশ লাভবান হচ্ছে।

ট্রাম্প শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলবে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের প্রায় আট মাস পেরিয়ে গেলেও এর অবসানের লক্ষণ দেখা যাচ্ছে না। রোববার ট্রাম্প বলেন, যুদ্ধ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, “সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি দ্বিতীয়বার ভাবছি না।”

ট্রাম্পের ধারণা ছিল, যুদ্ধের কারণে পেট্রলের দাম আরও অনেক বাড়বে। ঝুঁকির কথা উল্লেখ করে তিনি যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন। তাঁর ভাষ্য, “সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র নিঃসন্দেহে ইরান। আমাদের নিশ্চিত করতে হয়েছিল, তারা যেন পরমাণু অস্ত্র না পায়।”

‘যুদ্ধের আগে ট্রাম্প দাবি করেছিলেন, ২০২৫ সালের জুনে ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পরমাণু কর্মসূচি ‘ধ্বংস করে দেওয়া হয়েছে’।’

— আন্তর্জাতিক ডেস্ক

তবে ইরান বলে আসছে, তাদের পরমাণু অস্ত্র তৈরির কোনো লক্ষ্য নেই। দেশটির দীর্ঘদিনের বক্তব্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কর্মসূচি বেসামরিক জ্বালানির প্রয়োজনে পরিচালিত হচ্ছে। যুদ্ধের আগে ট্রাম্প দাবি করেছিলেন, ২০২৫ সালের জুনে ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পরমাণু কর্মসূচি ‘ধ্বংস করে দেওয়া হয়েছে’।

আরও পড়ুন সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? আন্তর্জাতিক ৪ দিন আগে

জীবনযাত্রার ব্যয় ও পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তা সত্ত্বেও ট্রাম্প বলেছেন, এই যুদ্ধের কারণে মার্কিন তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করছে। সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে।
  • ট্রাম্প শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলবে।
  • ট্রাম্পের ধারণা ছিল, যুদ্ধের কারণে পেট্রলের দাম আরও অনেক বাড়বে।
  • তবে ইরান বলে আসছে, তাদের পরমাণু অস্ত্র তৈরির কোনো লক্ষ্য নেই।

ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যে যা ঘটেছে, তার কারণে আমাদের দেশ শত শত কোটি ডলার কামাচ্ছে। কারণ তারা আসছে টেক্সাসে, ওকলাহোমায়, লুইজিয়ানায়। সেখান থেকে তেল নিচ্ছে। তারা শত শত কোটি ডলার কামাচ্ছে।”

তিনি আরও বলেন, তাঁর উপদেষ্টারা তাঁকে এ বিষয়ে কথা বলতে নিষেধ করেছিলেন। কারণ, জ্বালানির জন্য সাধারণ মানুষকে এখন ‘একটু বেশি’ দাম দিতে হচ্ছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি এখনই দেখতে পাচ্ছি ভুয়া শিরোনামটা: প্রেসিডেন্ট ট্রাম্প সব টাকার কথা বলছেন, আর মানুষ পাম্পে কষ্ট পাচ্ছে। এটাই হবে শিরোনাম। আমি বললাম, আমি পরোয়া করি না। আমি বলবই। আমরা বিশাল সম্পদ কামাচ্ছি।”

আন্তর্জাতিক থেকে আরও

একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি! একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি!পাকিস্তানের লাহোরের হলরোডে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেট টেম্পারিংয়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। পরে… ৬ দিন আগে এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর... এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজের মৃত্যুর নাটক সাজানোর অভিযোগ উঠেছে রাজকুমার রাজভর নামে… ৬ দিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্যও পরিচিত এই নেতা… ৬ দিন আগে ‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি ‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপিকাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

২৬ অক্টোবর ২০২৬, ৬:১৬ এএম · আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ শুরুর আগে যা ছিল ২ দশমিক ৯১ ডলার। যুদ্ধের জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে এর মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফটোকার্ড

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

শিরোনাম