১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪ | DS30: ২,০৭০.৮৮ -১৫.৯৮ | লেনদেন: ৩,৭১৯.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪
জাতীয়

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী
ছবি : জি বাংলা নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর রায় বলায় সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। শুনানি শেষে আদালত অবমাননার অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

এদিকে, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

‘মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর রায় বলায় সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।’

— জি বাংলা ডেস্ক

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও বিচারকের অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়। সেদিনও আদালত অবমাননার অভিযোগের জবাব দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। তাঁদের সঙ্গে আরও কয়েকজন আওয়ামীপন্থি আইনজীবী উপস্থিত হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে সবাইকে ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ জাতীয় ৩ দিন আগে

গত ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়ে। এর পরদিন, ১৬ সেপ্টেম্বর, ওই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর রায় বলায় সশরীরে আন্তর্জ…
  • সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।
  • এদিকে, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
  • এর আগে গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও বিচারকের অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়।

সে সময় প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, পেশায় আইনজীবী হওয়ায় তাঁদের এমন নেতিবাচক মন্তব্য বিচারব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণেই তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীনরাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে সচিবালয় ও… ৫ দিন আগে ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রীশুধু ডায়ালাইসিস মেশিন কেনা বা হাসপাতাল নির্মাণ করে অসুস্থ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়, যদি সাধারণ মানুষের জন্য… ৫ দিন আগে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবরজরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস… ৬ দিন আগে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপিপ্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশের… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

২৬ অক্টোবর ২০২৬, ৬:৩২ এএম · জাতীয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর রায় বলায় সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।

ফটোকার্ড

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

শিরোনাম