উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত
ভারতের অরুণাচল প্রদেশে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অরুণাচলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৩৪ কোম্পানি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাজ্যটির আপার সুবানসিরি জেলাতেও বাঁধবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবি মুম্বাই থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে পাঠানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানের একাধিক ফ্লাইটে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সেখানে নেওয়া হয়েছে।
‘১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে টাগিন স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটকে কেন্দ্র করে জেলা সদর দাপোরিজোতে উত্তেজনা দেখা দেয়।’
— আন্তর্জাতিক ডেস্ক
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই র্যাফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে। এ ছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারী র্যাফ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু?
গত ২৩ অক্টোবর ইস্ট সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা বিধায়কদের বাড়িঘরেও ভাঙচুর চালান।
মূল বিষয়গুলি
- ভারতের অরুণাচল প্রদেশে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
- ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অরুণাচলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৩৪ কোম্পানি সদস্য মোতায়েন করা হয়েছে।
- প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবি মুম্বাই থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে পাঠানো হয়েছে।
- পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই র্যাফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে।
এসব ঘটনায় পুলিশ একাধিক মামলা করেছে। পাসিঘাটে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রয়েছে।
সিয়াং উপত্যকার অস্থিরতার মধ্যেই অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় আরেকটি জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে টাগিন স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটকে কেন্দ্র করে জেলা সদর দাপোরিজোতে উত্তেজনা দেখা দেয়। এ সময় সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।