১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪ | DS30: ২,০৭০.৮৮ -১৫.৯৮ | লেনদেন: ৩,৭১৯.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.৯০ -২৭.৫৪
খেলাধুলা

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ
ছবি : জি বাংলা নিউজ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও বাবরের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) লাহোরে সিরিজের প্রথম পরাজয়ের মুখে পড়ে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। জবাবে ৮ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। তবে দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট করে কোনো অর্ধশতক পাননি বাবর। তাঁর মোট সংগ্রহ ১১৮ রান। প্রতিটি ম্যাচেই সাবলীলভাবে ইনিংস শুরু করলেও সেগুলোকে বড় স্কোরে রূপ দিতে পারেননি সাবেক এই পাকিস্তান অধিনায়ক।

‘দিনশেষে ফাইনাল মানেই হলো—যে দল মাঠে চাপ সবচেয়ে ভালো সামলাবে এবং ফাইনালে স্নায়ুচাপ জয় করে নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারবে, শিরোপা তাদেরই হাতে উঠবে।’ ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখো…’

— জি বাংলা ডেস্ক

তবে বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ব্যাটিং কোচ মাইক স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে হারের আগে দলের জয়ের ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বাবরের ফর্ম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আরও পড়ুন ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ খেলাধুলা ৪ দিন আগে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটকে দেওয়া বক্তব্যে স্মিথ বলেন, ‘ক্রিকেট খেলায় ক্রিজে থিতু হওয়াই সবচেয়ে কঠিন কাজ, আর বাবর অত্যন্ত সহজে সেটাই করে দেখাচ্ছে। যদি সে এই ইনিংসগুলোর কোনো একটিকে বড় সেঞ্চুরিতে রূপ দিতে পারত, তবে আজ এই আলোচনাটাই উঠত না। এটিই এলিট আন্তর্জাতিক ক্রীড়ার আসল রূপ—আপনি সবসময় সেরা পারফরম্যান্স উপহার দিতে পারবেন না। যারা খেলাটি সত্যিকার অর্থে বোঝেন, তারা দেখতে পাচ্ছেন সে কত চমৎকারভাবে বল স্ট্রাইক করছে। বড় স্কোর পেতে সে আর খুব দূরে নেই—এ নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র সংশয় নেই। আর যখন সেই বড় ইনিংসটি আসবে, সেটা দেখতে দারুণ হবে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
  • মঙ্গলবার (২৭ অক্টোবর) লাহোরে সিরিজের প্রথম পরাজয়ের মুখে পড়ে পাকিস্তান।
  • ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট করে কোনো অর্ধশতক পাননি বাবর।
  • তবে বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ব্যাটিং কোচ মাইক স্মিথ।

মঙ্গলবার পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে দুর্দান্ত বোলিং করেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা। ইনিংসের শুরু ও শেষের দিকে কার্যকর বোলিং করে পাঁচ উইকেট নেন তিনি। তাঁর বোলিংয়ে বড় অবদান রাখে শ্রীলঙ্কার সহজ জয়ে।

ফাইনালের ঠিক আগে এই হার পাকিস্তানের জন্য আদর্শ প্রস্তুতি না হলেও, ম্যাচের ফল আসন্ন ফাইনালে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্মিথ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পরাজয়ের সঙ্গে ফাইনালের কোনো সম্পর্ক নেই। এই মানের একটি ত্রিদেশীয় সিরিজে মানসম্মত প্রতিপক্ষের বিপক্ষে খেলে কোনো দলই পুরো টুর্নামেন্ট অপরাজিত থাকে না—এমনকি টুর্নামেন্টের কোনো না কোনো পর্যায়ে হোঁচট খাওয়াটাই স্বাভাবিক। ফাইনালের আগের এই হারে মোটেও কিছু বদলাচ্ছে না। দিনশেষে ফাইনাল মানেই হলো—যে দল মাঠে চাপ সবচেয়ে ভালো সামলাবে এবং ফাইনালে স্নায়ুচাপ জয় করে নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারবে, শিরোপা তাদেরই হাতে উঠবে।’

ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান ও শ্রীলঙ্কার।

খেলাধুলা থেকে আরও

প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসি প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসিক্যারিয়ারে অসামান্য সাফল্য এবং নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ… ৮ দিন আগে আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ? আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ?জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় হারে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় ব্যবধানের… ১২ দিন আগে ৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারত ৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারতমিজোরামের ব্যাটার চিন্ময় সুতার ইতিহাস গড়েছেন। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ৪০০ রান করা দ্বিতীয় ভারতীয়… ১২ দিন আগে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যানপাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রায় প্রতিটি আসরেই লাহোর কালান্দার্সের হয়ে খেলেন কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটার। সর্বশেষ গ্লোবাল সুপার… ১৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

২৮ অক্টোবর ২০২৬, ৯:২১ এএম · খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও বাবরের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন তিনি।

ফটোকার্ড

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

শিরোনাম