ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই (এভরিওয়ান), শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তিরা (কনটাক্টস অনলি), নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কনটাক্টস একসেপ্ট সিলেক্টেড পিপল) এবং কেউ নয় (নোবডি)। অর্থাৎ ব্যবহারকারী চাইলে নিজের ফোন নম্বর অন্যদের কাছ থেকে গোপন রাখতে পারবেন।
তবে এ সুবিধা শুধু তাঁদের জন্য চালু হবে, যাঁরা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তাঁর ফোন নম্বর গোপন রাখে।
‘এগুলো হলো—সবাই (এভরিওয়ান), শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তিরা (কনটাক্টস অনলি), নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কনটাক্টস একসেপ্ট সিলেক্টেড পিপল) এবং কেউ নয় (নোবডি)।’
— আইটি ডেস্ক
নতুন ফিচার চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার প্রাথমিক বা ডিফল্ট সেটিংস থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারী অনুমতি না দিলে অন্যরা তাঁর ফোন নম্বর দেখতে পারবেন না।
আরও পড়ুন
শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন?
তবে যাঁরা আগে থেকেই কোনো ব্যবহারকারীর ফোন নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তাঁরা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন। অর্থাৎ নতুন সুবিধা চালু হলেও আগে থেকে নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে এ গোপনীয়তা নিয়ন্ত্রণ কার্যকর হবে না।
মূল বিষয়গুলি
- <p>ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
- <p>নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে।
- <p>তবে এ সুবিধা শুধু তাঁদের জন্য চালু হবে, যাঁরা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন।
- <p>নতুন ফিচার চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার প্রাথমিক বা ডিফল্ট সেটিংস থাকবে ‘কেউ নয়’।
নতুন ফিচারটি চালু হলে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।