১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
জাতীয়

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা
সংগৃহীত

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা করেন।

বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

‘বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।’

— জি বাংলা ডেস্ক

বৈঠকে সামরিক সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক (মেরিটাইম) সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

আরও পড়ুন অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা জাতীয় ৫৬ মিনিট আগে

ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ ও ভূমিকার বিষয়টিও বৈঠকে উঠে আসে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।
  • মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড.
  • বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্র…
  • বৈঠকে সামরিক সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক (মেরিটাইম) সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

হাইকমিশন জানায়, এ সাক্ষাৎ দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সহযোগিতার ধারা বজায় রাখার ক্ষেত্রে নতুন বার্তা বহন করে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতার পরিধি বাড়ানো এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাতীয় থেকে আরও

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েনশিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা… ১ ঘণ্টা আগে নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবরমোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য আরও সময় পাচ্ছেন চালক ও মালিকেরা। এ-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনের সময়সীমা… ৪ ঘণ্টা আগে নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে… ৪ ঘণ্টা আগে জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীতুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

১১ নভেম্বর ২০২৬, ১:৫১ পিএম · জাতীয়

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

ফটোকার্ড

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা
জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা
জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

শিরোনাম