সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তাঁর বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়। একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‘দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।’
— জি বাংলা ডেস্ক
তারা বলেন, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা তাঁদের ভয়ভীতি প্রদর্শনের যেকোনো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।
আরও পড়ুন
অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা
বিবৃতিতে নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সব গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মূল বিষয়গুলি
- দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং তাঁর পরিবারের সদস…
- বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
- বিবৃতিতে নেতারা বলেন, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়।
- তারা বলেন, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা তাঁদের ভয়ভীতি প্রদর্শনের যেকোনো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তা…






মন্তব্য (০)