২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৩.৯০ -৯.৪২ | DS30: ২,০৮৭.৪৩ -৮.৭৭ | লেনদেন: ২,২৮৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৩.৯০ -৯.৪২ | DS30: ২,০৮৭.৪৩ -৮.৭৭ | লেনদেন: ২,২৮৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৩.৯০ -৯.৪২ | DS30: ২,০৮৭.৪৩ -৮.৭৭ | লেনদেন: ২,২৮৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৩.৯০ -৯.৪২ | DS30: ২,০৮৭.৪৩ -৮.৭৭ | লেনদেন: ২,২৮৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে দেশটির বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লক’ আগামী বুধবার নতুন সরকারকে শপথ পড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ জন্য জোটের শরিকদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করা এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বুধবার (২৫ নভেম্বর) ইসরাইলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যত দ্রুত সম্ভব নতুন জোট চুক্তি স্বাক্ষর করতে চান আইজেনকোট। চলতি সপ্তাহেই আরও কয়েকটি দলের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি কট্টরপন্থি অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গেও সমঝোতার উদ্যোগ নিয়েছেন।

‘বুধবার ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে লিবারম্যান বলেন, ‘সংখ্যালঘু সরকার হবে না, বরং ইহুদি সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠিত হবে।’ নতুন সরকারকে ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টি সমর্থন দেবে বলেও জানান তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

এর এক দিন আগে আইজেনকোটের দল ইয়াশার এবং আভিগদর লিবারম্যানের দল ইসরাইল বেইতেনুর মধ্যে জোট চুক্তির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে চ্যানেল ১২ জানিয়েছে, নতুন সরকার গঠিত হলে লিবারম্যান প্রতিরক্ষামন্ত্রী এবং অভিবাসন ও শোষণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে দেশটির বিরোধী জোট।
  • বুধবার (২৫ নভেম্বর) ইসরাইলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
  • প্রতিবেদনে বলা হয়, যত দ্রুত সম্ভব নতুন জোট চুক্তি স্বাক্ষর করতে চান আইজেনকোট।
  • এর এক দিন আগে আইজেনকোটের দল ইয়াশার এবং আভিগদর লিবারম্যানের দল ইসরাইল বেইতেনুর মধ্যে জোট চুক্তির ঘোষণা দেওয়া হয়।

বুধবার ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে লিবারম্যান বলেন, ‘সংখ্যালঘু সরকার হবে না, বরং ইহুদি সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠিত হবে।’ নতুন সরকারকে ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টি সমর্থন দেবে বলেও জানান তিনি।

নতুন সরকার গঠনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কট্টরপন্থি অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি।

চ্যানেল ১২ জানিয়েছে, ইউনাইটেড তোরাহ জুদাইজমের সমর্থন পেতে দলটির সঙ্গে আলোচনা চালাচ্ছে ইয়াশার। তবে সামরিক বাহিনীতে অর্থোডক্স ইহুদিদের নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।

দলটির ধর্মীয় নেতা রাব্বি ডভ ল্যান্ডো ও মোশে হিলেল হির্শ আইজেনকোটের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে প্রকাশ্যে আলোচনা শুরুর বিষয়টি হির্শের অনুমোদনের ওপর নির্ভর করছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সপ্তাহের শেষ দিকে দেশে ফেরার কথা।

প্রস্তাবিত সমঝোতা কাঠামো অনুযায়ী, যারা পূর্ণকালীন ধর্মীয় শিক্ষায় নিয়োজিত নন, তাঁদের সামরিক বাহিনীতে যোগ দিতে হবে। ধর্মীয় শিক্ষার নামে ভুয়া ছাড় নেওয়া ঠেকাতে যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করা হবে। পাশাপাশি অর্থোডক্স ইহুদিদের জন্য সামরিক বাহিনীতে বিশেষ কর্মসূচি ও নিয়োগের সুযোগ বাড়ানো হবে।

তবে সামরিক বাহিনীতে নিয়োগ থেকে ব্যাপক ছাড় দেওয়ার আইনি বৈধতা নিয়ে দুই পক্ষের মতবিরোধ এখনো কাটেনি। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়োগের লক্ষ্যমাত্রা বা কোটা না থাকা এবং প্রস্তাবিত ব্যবস্থা সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।

আইন প্রণয়নের সময় নিয়েও বিরোধ দেখা দিয়েছে। ইউনাইটেড তোরাহ জুদাইজম চাইছে, নতুন সরকার শপথ নেওয়ার আগেই সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের গ্রেপ্তার বন্ধ করে বিকল্প শাস্তির ব্যবস্থা করা হোক। তবে আইজেনকোটের অবস্থান, সরকার গঠনের পর এ বিষয়ে আইন পাস করা হবে।

সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১ আসনের সমীকরণ

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। আইজেনকোটের নেতৃত্বাধীন চেঞ্জ ব্লকে রয়েছে ইয়াশার, লিবারম্যানের ইসরাইল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি।

বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৪৮। ইউনাইটেড তোরাহ জুদাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তাদের আসন বেড়ে দাঁড়াবে ৬১টিতে। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে।

এদিকে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলোও আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাদের লক্ষ্য, নেতানিয়াহু যাতে নতুন করে সরকার গঠন করতে না পারেন, তা নিশ্চিত করা।

আইজেনকোটের সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আরও ১৪ দিন সময় চাইতে পারবেন। তবে এই সময়সীমা দ্বিতীয়বার বাড়ানোর সুযোগ নেই।

তথ্যসূত্র: আনাদোলু

আন্তর্জাতিক থেকে আরও

স্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসা স্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসাস্বামীকে হত্যার পরিকল্পনা করে খাবারের সঙ্গে মেশানো হতো প্রাণঘাতী সিসা। শুধু স্বামীই নন, একইভাবে নিজের ছেলে ও ভাতিজাকেও বিষ প্রয়োগ করে… ১ ঘণ্টা আগে মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০ মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত… ২ ঘণ্টা আগে জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোরজার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত… ২ ঘণ্টা আগে গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬ গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

২৬ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম · আন্তর্জাতিক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে দেশটির বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লক’ আগামী বুধবার নতুন সরকারকে শপথ পড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ জন্য জোটের শরিকদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করা এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত।

ফটোকার্ড

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের
তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের
তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

শিরোনাম
বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেনস্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্যনেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহেউত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উনবিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দামস্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসাআজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম