দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের বনভোজন
ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মুন্সিগঞ্জের মডার্ন গ্রীণ পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিপুলসংখ্যক সদস্য ও আবাসন ব্যবসায়ী অংশ নেন।
আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
‘আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।’
— জি বাংলা ডেস্ক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের জেনারেল সেক্রেটারি ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ সংগঠনটির অন্যান্য ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি মো. সহিদুল ইসলাম এবং মিরপুর ও উত্তরা ফোরামের নেতৃবৃন্দ।
মূল বিষয়গুলি
- ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
- আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড.
- অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের জেনারেল সেক্রেটারি ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড.
দিনব্যাপী আয়োজনে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে মতবিনিময় ও যোগাযোগের সুযোগ পান।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বাড়াতেও এ আয়োজন ভূমিকা রাখবে।






মন্তব্য (০)