১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল

ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল
সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বাসায় থাকার সময় এক তরুণের কথায় তিনি সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘পুলিশ বিড়ম্বনা’ শিরোনামে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল লেখেন, ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরও তিনি ফুলার রোডের বাসায় থাকতে চেয়েছিলেন। তবে বাসায় ফিরে সিঁড়িঘরে পাঁচ-ছয়জন পুলিশ সদস্য দেখতে পান। উপদেষ্টা হিসেবে নিরাপত্তার অংশ হিসেবে সরকার সেখানে পুলিশ মোতায়েন করেছিল বলে জানান তিনি।

‘অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বাসায় থাকার সময় এক তরুণের কথায় তিনি সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

— জি বাংলা ডেস্ক

তাঁর ভাষ্য অনুযায়ী, পরদিন সকালে ফুলার রোডের এক তরুণ বাসার সামনে পুলিশ মোতায়েনের বিষয়ে তাঁকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, পুলিশ তিনি চাননি, সরকার নিরাপত্তার জন্য তাঁদের সেখানে দিয়েছে। তখন ওই তরুণ পুলিশ সরিয়ে নেওয়ার অনুরোধ করে বলেন, পুলিশ দেখলেই তাঁর মাথা গরম হয়ে যায় এবং ‘জ্বালিয়ে দিতে ইচ্ছে করে’।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ১৯ ঘণ্টা আগে

আসিফ নজরুলের পোস্ট অনুযায়ী, ওই তরুণ পরে বলেন, জুলাইয়ের গণআন্দোলনে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে এবং চোখের সামনে পুলিশ দেখলে তাঁর খারাপ লাগে। এতে তিনি হতবাক হন বলে জানান সাবেক এই উপদেষ্টা। ওই তরুণ জুলাইয়ের গণআন্দোলনে অংশ নিয়েছিলেন কি না, তা তিনি তখন জানতেন না বলেও উল্লেখ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বাসায় থাকার সময় এক তরুণের কথায় তিনি সেখা…
  • শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘পুলিশ বিড়ম্বনা’ শিরোনামে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
  • আসিফ নজরুল লেখেন, ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরও তিনি ফুলার রোডের বাসায় থাকতে চেয়েছিলেন।
  • তাঁর ভাষ্য অনুযায়ী, পরদিন সকালে ফুলার রোডের এক তরুণ বাসার সামনে পুলিশ মোতায়েনের বিষয়ে তাঁকে প্রশ্ন করেন।

পোস্টে আসিফ নজরুল আরও বলেন, ওই তরুণের বাবা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন বলে তিনি জানতেন। শিক্ষকদের একটি সমাবেশের অগ্রভাগে তাঁর বাবার ছবি দেখেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এর মধ্যে প্রতিদিন তাঁর বাসায় বিপুলসংখ্যক অতিথি আসতে শুরু করে বলেও পোস্টে জানান আসিফ নজরুল। তাঁদের অনেককেই তিনি চিনতেন না। বাসায় জায়গা না হওয়ায় সিঁড়ি, সিঁড়িঘর ও ভবনের সামনের জায়গাতেও লোকজন অবস্থান করতেন। এতে প্রতিবেশীদের অসুবিধা হচ্ছিল এবং তাঁর স্ত্রীও সমস্যায় পড়ছিলেন বলে জানান তিনি।

আসিফ নজরুল লেখেন, যে তরুণ তাঁকে পুলিশ সরানোর কথা বলেছিলেন, তাঁর সঙ্গে পরবর্তী সময়ে প্রায় প্রতিদিনই দেখা হতে থাকে। তরুণটির আচরণেও বিরক্তি বাড়তে দেখেন বলে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে তাঁর মনে হয়, ফুলার রোডের বাসায় আর থাকা সম্ভব নয়।

পুলিশ সদস্যদের নিয়েও উদ্বেগের কথা জানান সাবেক এই আইন উপদেষ্টা। তাঁর ভাষ্য, বাসার নিচে অল্পবয়সী ও মলিন চেহারার পুলিশ সদস্যরা বসে থাকতেন। গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যরা এমনিতেই ঝুঁকির মধ্যে ছিলেন—তাঁদের বিপদ আরও বাড়াতে চাননি তিনি।

পরে সন্তানদের অনিচ্ছা সত্ত্বেও রাজি করিয়ে মন্ত্রীপাড়ায় নতুন বাসা খোঁজা শুরু করেন বলে ফেসবুক পোস্টে জানান আসিফ নজরুল।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১৯ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১৯ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১৯ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ২০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল

২ অক্টোবর ২০২৬, ২:০১ পিএম · সারাদেশ

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বাসায় থাকার সময় এক তরুণের কথায় তিনি সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ফটোকার্ড

ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল

ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল

ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা