১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা
সংগৃহীত

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা গত দুই বছরে কর্মস্থল ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছে একটি সূত্র। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে ওই সূত্রের দাবি।

সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের নতুনদিল্লি মিশন, কলকাতা উপহাইকমিশন ও দুবাই মিশন থেকে এনএসআইয়ের তিন কর্মকর্তা কর্মস্থল ছেড়ে যান। সবশেষে গত জুলাইয়ে নতুনদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে আশরাফ হোসেন নামে এক ফিল্ড অফিসার পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।

সূত্র জানায়, নতুনদিল্লির কনস্যুলার শাখায় কর্মরত আশরাফ হোসেন বাংলাদেশে যাওয়ার কথা বলে পরিবারসহ গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে দেশ ছাড়ার পর সরকারি চাকরিবিধি অনুযায়ী তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন দেননি বলে দাবি করা হয়েছে।

‘এ কারণে চার কর্মকর্তার বিদেশে অবস্থান, চাকরিবিধি লঙ্ঘন কিংবা তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ—এসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া না পর্যন্ত বিষয়গুলোকে সূত্রের দাবি হিসেবেই দেখা হচ্ছে।’

— জি বাংলা ডেস্ক

আশরাফের যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য নতুনদিল্লির বাংলাদেশ মিশন থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলেও সূত্রটি জানিয়েছে। ওই নোট ভারবালের পরিপ্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পান বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ১৫ ঘণ্টা আগে

একইভাবে নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসিরও যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে সূত্রের দাবি। তিনি প্রথমে নতুনদিল্লি থেকে ঢাকায় আসেন এবং পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার ভিসার ক্ষেত্রেও নতুনদিল্লির কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা গত দুই বছরে কর্মস্থল ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছে একটি সূত্র।
  • সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের নতুনদিল্লি মিশন, কলকাতা উপহাইকমিশন ও দুবাই মিশন থেকে এনএসআইয়ের তিন কর্মকর্তা কর্মস্থ…
  • সূত্র জানায়, নতুনদিল্লির কনস্যুলার শাখায় কর্মরত আশরাফ হোসেন বাংলাদেশে যাওয়ার কথা বলে পরিবারসহ গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান।
  • আশরাফের যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য নতুনদিল্লির বাংলাদেশ মিশন থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলেও সূত্রটি জানিয়েছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ লন্ডনে চলে যান বলে সূত্রের দাবি। ওই সময় লন্ডনে আয়োজিত শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে তিনি অনলাইনে বক্তব্য দেন বলেও কপিতে উল্লেখ করা হয়েছে। পলাশ ছাত্রজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর দুবাই মিশন থেকে এনএসআইয়ের যুগ্ম পরিচালক বদরুলও কর্মস্থল ছেড়ে যান বলে সূত্রের দাবি। তিনি এখনো পলাতক রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্রটির দাবি, এই চার কর্মকর্তার বর্তমান অবস্থান সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। বিদেশি মিশনগুলোর গুরুত্বপূর্ণ কনস্যুলার দায়িত্বে আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের কেউ কেউ এখনো বহাল থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও সূত্রটি দাবি করেছে।

তবে চার কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এনএসআইয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ কারণে চার কর্মকর্তার বিদেশে অবস্থান, চাকরিবিধি লঙ্ঘন কিংবা তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ—এসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া না পর্যন্ত বিষয়গুলোকে সূত্রের দাবি হিসেবেই দেখা হচ্ছে।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ১৬ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ১৬ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ১৮ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

২ অক্টোবর ২০২৬, ২:৩৪ পিএম · জাতীয়

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা গত দুই বছরে কর্মস্থল ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছে একটি সূত্র। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে ওই সূত্রের দাবি।

ফটোকার্ড

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা