২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৩৭.২৬ +৩.৯৪ | DS30: ২,০৯২.৯৫ -৩.২৫ | লেনদেন: ২,৬৯৬.০১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৭.২৬ +৩.৯৪ | DS30: ২,০৯২.৯৫ -৩.২৫ | লেনদেন: ২,৬৯৬.০১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৭.২৬ +৩.৯৪ | DS30: ২,০৯২.৯৫ -৩.২৫ | লেনদেন: ২,৬৯৬.০১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৭.২৬ +৩.৯৪ | DS30: ২,০৯২.৯৫ -৩.২৫ | লেনদেন: ২,৬৯৬.০১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’

‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’
সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছর পেরিয়ে গেলেও ফিলিস্তিনিদের প্রাণহানি, খাদ্যসংকট ও বাস্তুচ্যুতি থামেনি। গত এক বছরে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৭১ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। প্রায় ২০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় প্রয়োজন। এমন পরিস্থিতিতে ১০০টির বেশি মানবিক, মানবাধিকার ও নাগরিক সংগঠন বলেছে, গাজায় যুদ্ধবিরতি এখন শুধু নামেই টিকে আছে।

শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রতিদিন ফিলিস্তিনিরা ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ও আহত হচ্ছেন। একই সঙ্গে ত্রাণ, প্রয়োজনীয় সরঞ্জাম ও পুনর্গঠনসামগ্রী প্রবেশে বিধিনিষেধের কারণে যুদ্ধবিধ্বস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফেরার পথ বাধাগ্রস্ত হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন, অক্সফাম ও গ্রিনপিসসহ শতাধিক আন্তর্জাতিক সংস্থা এই বিবৃতিতে অংশ নিয়েছে। তাদের মতে, যুদ্ধবিরতির আড়ালে গাজায় হত্যাকাণ্ড ও মানবিক সংকটকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না।

‘ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতের বাধ্যতামূলক নির্দেশনা মেনে চলতে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর অপরাধের ঝুঁকি আরও বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চুক্তির এক বছর পরও সহিংসতা, খাদ্যসংকট ও বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩২৭টি শিশু রয়েছে।

আরও পড়ুন ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব জান এগেলান্ড বলেন, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক বছর পরও ফিলিস্তিনিদের জীবনে সামান্যই পরিবর্তন এসেছে। গাজার মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম ও নির্মাণসামগ্রী প্রবেশে ইসরাইলি বিধিনিষেধের কারণে পরিবারগুলোর পক্ষে জীবন পুনর্গঠন করা কঠিন হয়ে পড়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছর পেরিয়ে গেলেও ফিলিস্তিনিদের প্রাণহানি, খাদ্যসংকট ও বাস্তুচ্যুতি থামেনি।
  • শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রতিদিন ফিলিস্তিনিরা ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ও আহত হচ্ছেন…
  • আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন, অক্সফাম ও গ্রিনপিসসহ শতাধিক আন্তর্জাতিক সংস্থা এই বিবৃত…
  • ২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইনগার অ্যাশিং বলেন, শিশুরা যখন নিহত হচ্ছে এবং পরিবারগুলো জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছে না, তখন যুদ্ধবিরতির অর্থই হারিয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, আহতদের প্রায় ২৪ শতাংশ এমন ধরনের আঘাত পেয়েছেন, যার জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রয়োজন। এসব আহতের প্রায় এক-চতুর্থাংশ শিশু। এদিকে গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোও সংকটের মধ্যে রয়েছে; ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির ঘাটতিতে হাসপাতালগুলো প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ধ্বংসস্তূপের নিচে জবাবদিহির বিষয়টি চাপা পড়ে থাকতে পারে না। ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতের বাধ্যতামূলক নির্দেশনা মেনে চলতে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর অপরাধের ঝুঁকি আরও বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, গাজার প্রায় ২০ লাখ মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন এবং বিপুলসংখ্যক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ত্রাণ ও পুনর্গঠনসামগ্রী প্রবেশে বিধিনিষেধ অব্যাহত থাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপদ আশ্রয়ে ফেরা এবং স্বাভাবিক জীবন শুরু করা কঠিন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দামমধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল… ২ ঘণ্টা আগে স্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসা স্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসাস্বামীকে হত্যার পরিকল্পনা করে খাবারের সঙ্গে মেশানো হতো প্রাণঘাতী সিসা। শুধু স্বামীই নন, একইভাবে নিজের ছেলে ও ভাতিজাকেও বিষ প্রয়োগ করে… ২ ঘণ্টা আগে মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০ মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত… ২ ঘণ্টা আগে জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোরজার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’

১০ অক্টোবর ২০২৬, ৬:১১ এএম · আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছর পেরিয়ে গেলেও ফিলিস্তিনিদের প্রাণহানি, খাদ্যসংকট ও বাস্তুচ্যুতি থামেনি। গত এক বছরে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৭১ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। প্রায় ২০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় প্রয়োজন। এমন পরিস্থিতিতে ১০০টির বেশি মানবিক, মানবাধিকার ও নাগরিক সংগঠন বলেছে।

ফটোকার্ড

‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’

‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’

‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’

শিরোনাম
বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেনস্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্যনেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহেউত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উনবিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দামস্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসাআজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম