১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
খেলাধুলা

স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?
ছবি : জি বাংলা নিউজ

ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এই দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার। তাদের বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।

অপটার পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ দশমিক ১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫ দশমিক ৪ শতাংশ।

‘একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের শিরোপা জয়ের প্রত্যাশা—সব মিলিয়ে এবারের ফাইনালকে সাম্প্রতিক সময়ের অন্যতম আকর্ষণীয় বিশ্বকাপ ফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

— Admin

তবে সুপার কম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে ভিন্নমত। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু ম্যাচের পূর্বাভাস মিললেও, সেমিফাইনালের ক্ষেত্রে সেই হিসাব পুরোপুরি সঠিক হয়নি। তাই অনেকের মতে, পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বিশ্বচ্যাম্পিয়নের নাম।

আরও পড়ুন ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ খেলাধুলা ৪ দিন আগে

আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারে লিওনেল স্কালোনির দল। একই সঙ্গে এটি হবে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
  • শিরোপা নির্ধারণী ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার।
  • অপটার পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ দশমিক ১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯ দশমিক ৪ শতাংশ।
  • তবে সুপার কম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে ভিন্নমত।

অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের শিরোপা জয়ের প্রত্যাশা—সব মিলিয়ে এবারের ফাইনালকে সাম্প্রতিক সময়ের অন্যতম আকর্ষণীয় বিশ্বকাপ ফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই। এখন অপেক্ষা, মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল শেষে বিশ্বকাপের সোনালি ট্রফি উঠবে স্পেনের হাতে, নাকি আর্জেন্টিনা ধরে রাখবে বিশ্বসেরার মুকুট।

খেলাধুলা থেকে আরও

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের ৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পেরব্যালন ডি’অরের মঞ্চে এবার হতাশ হতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। একের পর এক গোল্ডেন বুট জিতে এবারের পুরস্কারের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত… ৫ দিন আগে প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসি প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসিক্যারিয়ারে অসামান্য সাফল্য এবং নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ… ৮ দিন আগে আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ? আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ?জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় হারে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় ব্যবধানের… ১২ দিন আগে ৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারত ৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারতমিজোরামের ব্যাটার চিন্ময় সুতার ইতিহাস গড়েছেন। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ৪০০ রান করা দ্বিতীয় ভারতীয়… ১২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

১৬ জুলাই ২০২৬, ৩:২০ পিএম · খেলাধুলা

ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এই দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

ফটোকার্ড

স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

শিরোনাম