১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৪.৮২ +১.৭৮ | DS30: ২,০৬২.৭৪ -৫.৮৯ | লেনদেন: ৩,৭৯২.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৪.৮২ +১.৭৮
অর্থনীতি

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে উদ্বেগের মধ্যে স্বর্ণের দাম কমেছে। শুক্রবারও (২৩ অক্টোবর) দরপতনের ধারায় থাকা মূল্যবান এই ধাতু গত চার মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে রয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। দিনের লেনদেনের একপর্যায়ে দাম গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। এতে জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮ ডলারে দাঁড়িয়েছে।

‘এদিকে, বাজারের মৌলিক পরিস্থিতির পরিবর্তন এবং বিনিয়োগকারীদের সম্পদ বিক্রির প্রবণতার কথা উল্লেখ করে বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে ২০২৬ সালে প্লাটিনাম ও প্যালাডিয়ামের গড় দামের পূর্বাভাস কমিয়েছে এইচএসবিসি।’

— জি বাংলা ডেস্ক

ক্যাপিটাল ডটকমের বাজার গবেষণা বিভাগের প্রধান মন্টে সাফিয়েদ্দিন বলেন, বিনিয়োগকারীরা স্বর্ণের দাম ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ স্তরের ওপরে ধরে রাখার চেষ্টা করছেন। কারণ, দাম এই স্তরের নিচে নেমে গেলে তা বাজারে সুদের হার কমার প্রত্যাশার বদলে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, উচ্চ বন্ড ইল্ড এবং শক্তিশালী ডলারের প্রভাব বাড়ার ইঙ্গিত দিতে পারে।

আরও পড়ুন ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম অর্থনীতি ৪ দিন আগে

সৌদি আরবে হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে উদ্বেগের মধ্যে স্বর্ণের দাম কমেছে।
  • শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।
  • অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮ ডলারে দাঁড়িয়েছে।
  • ক্যাপিটাল ডটকমের বাজার গবেষণা বিভাগের প্রধান মন্টে সাফিয়েদ্দিন বলেন, বিনিয়োগকারীরা স্বর্ণের দাম ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ স্তরের ওপরে ধরে রাখার চেষ্টা করছেন।

জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চপর্যায়ে রাখবে—এমন প্রত্যাশা জোরালো হচ্ছে। স্বর্ণ থেকে সুদ পাওয়া যায় না বলে সুদের হার বেশি থাকলে এই ধাতুতে বিনিয়োগের সুযোগব্যয় বাড়ে। ফলে সাধারণত স্বর্ণের দামের ওপর নেতিবাচক চাপ তৈরি হয়।

সাফিয়েদ্দিন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়লে তেলের দাম নতুন করে বাড়তে পারে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়বে, বন্ডের ইল্ড ঊর্ধ্বমুখী হবে এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পদক্ষেপ পিছিয়ে যেতে পারে। এমন পরিস্থিতি স্বর্ণের বাজারের জন্য প্রতিকূল।

বিনিয়োগকারীদের নজর এখন আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। পাশাপাশি আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচক ফেডারেল রিজার্ভের ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা মূল্যায়নে বিশেষ ভূমিকা রাখে।

বাজারের অধিকাংশ লেনদেনকারী ধারণা করছেন, আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখবে। তবে বাজারের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনো ৮০ শতাংশ।

এদিকে, বাজারের মৌলিক পরিস্থিতির পরিবর্তন এবং বিনিয়োগকারীদের সম্পদ বিক্রির প্রবণতার কথা উল্লেখ করে বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে ২০২৬ সালে প্লাটিনাম ও প্যালাডিয়ামের গড় দামের পূর্বাভাস কমিয়েছে এইচএসবিসি।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৮৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ০ দশমিক ৭ শতাংশ, প্রতি আউন্স ১ হাজার ৫৫৯ দশমিক ৭৬ ডলারে। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৩ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমার পথে রয়েছে।

সূত্র: রয়টার্স

অর্থনীতি থেকে আরও

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবরবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা… ৬ দিন আগে ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তাবর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেছেন, দেশের… ১৩ দিন আগে ভবন বানাতে ৪ হাজার ৩২৪ কোটি টাকা চায় শিশু একাডেমি ভবন বানাতে ৪ হাজার ৩২৪ কোটি টাকা চায় শিশু একাডেমিদেশের ৬৪ জেলায় বাংলাদেশ শিশু একাডেমির অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৩২৪ কোটি টাকার বেশি ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব করেছে মহিলা ও শিশু বিষয়ক… ১৪ দিন আগে সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটপিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের… ১৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

২৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম · অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে উদ্বেগের মধ্যে স্বর্ণের দাম কমেছে। শুক্রবারও (২৩ অক্টোবর) দরপতনের ধারায় থাকা মূল্যবান এই ধাতু গত চার মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে রয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে নজর।

ফটোকার্ড

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

শিরোনাম