১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
লাইফস্টাইল

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব
ছবি: সংগৃহীত

উৎসবের আগে পেডিকিউর করিয়েছিলেন। কিন্তু উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর নতুন জুতার ঘষায় পায়ের ত্বক রুক্ষ হয়ে পড়তে পারে। রোদে পা পুড়ে যাওয়া কিংবা নতুন জুতার কারণে ফোসকা পড়ার সমস্যাও দেখা দিতে পারে। তবে পার্লারে না গিয়েও বাড়িতে কয়েকটি সহজ উপায়ে পায়ের যত্ন নেওয়া সম্ভব।

পা পরিষ্কার করুন আলতোভাবে

পায়ের গোড়ালি ও পাতায় মৃত কোষ জমে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখলে ত্বকের ময়লা পরিষ্কার করা সহজ হয়। এরপর পিউমিস স্টোন দিয়ে গোড়ালি ও পায়ের তলার শক্ত ত্বক আলতোভাবে ঘষে নিতে পারেন। তবে কোথাও ফোসকা, ক্ষত বা ত্বকে জ্বালাপোড়া থাকলে সেই অংশে ঘষাঘষি করবেন না।

‘কিন্তু উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর নতুন জুতার ঘষায় পায়ের ত্বক রুক্ষ হয়ে পড়তে পারে।’

— জি বাংলা ডেস্ক

চাইলে পায়ের শক্ত ত্বকে চিনি ও নারিকেল তেল দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। তবে ত্বক সংবেদনশীল হলে বা ফোসকা ও ক্ষত থাকলে স্ক্রাব এড়িয়ে চলুন। অতিরিক্ত ঘষাঘষি করলে ত্বকের জ্বালা ও ক্ষতি বাড়তে পারে।

আরও পড়ুন গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা লাইফস্টাইল ৩ দিন আগে

নখের যত্ন নিন

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উৎসবের আগে পেডিকিউর করিয়েছিলেন।
  • পা পরিষ্কার করুন আলতোভাবে
  • পায়ের গোড়ালি ও পাতায় মৃত কোষ জমে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে।
  • চাইলে পায়ের শক্ত ত্বকে চিনি ও নারিকেল তেল দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন।

পায়ের নখ প্রয়োজনমতো ছোট করে কেটে নিন এবং নখের চারপাশ পরিষ্কার রাখুন। নেলপলিশ লাগানো থাকলে রিমুভার দিয়ে তুলে কয়েক দিন নখে নতুন করে রং না লাগালেও পারেন। নেল এক্সটেনশন করানো থাকলে নিজে জোর করে তা তুলবেন না। নখের চারপাশ পরিষ্কার করার সময়ও সতর্ক থাকুন, যাতে ত্বকে আঘাত না লাগে।

হালকা গরম পানিতে পা ভিজিয়ে রাখুন

একটি পাত্রে হালকা গরম পানি নিয়ে তাতে অল্প মাইল্ড শ্যাম্পু মিশিয়ে ১০–১৫ মিনিট পা ভিজিয়ে রাখতে পারেন। এতে পায়ের ময়লা পরিষ্কার করা সহজ হবে এবং হাঁটাহাঁটির পর কিছুটা আরামও মিলতে পারে। চাইলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন, তবে ত্বকে অস্বস্তি বা অ্যালার্জি হলে তা ব্যবহার করবেন না। পানি যেন খুব গরম না হয়, সেদিকেও খেয়াল রাখুন।

ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না

পা পরিষ্কারের পর নরম তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিন। এরপর পায়ের পাতা ও গোড়ালিতে ফুট ক্রিম বা ঘন ময়েশ্চারাইজার লাগান। বিশেষ করে গোড়ালির শুষ্ক অংশে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

রাতে ঘুমানোর আগে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে আরামদায়ক সুতির মোজা পরে নিতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সুবিধা হয়।

তবে পায়ে ফোসকা বা ক্ষত থাকলে সেখানে স্ক্রাব, সুগন্ধি তেল কিংবা ঘি লাগানো এড়িয়ে চলুন। ফোসকা খোঁচাবেন না বা ফাটাবেন না। ক্ষতস্থানে লালচে ভাব, ফোলা, পুঁজ কিংবা বাড়তে থাকা ব্যথা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

উৎসবের পর পায়ের যত্নে সবচেয়ে জরুরি হলো কোমলভাবে পরিষ্কার করা, ত্বকের আর্দ্রতা বজায় রাখা এবং ক্ষতিগ্রস্ত অংশকে বিশ্রাম দেওয়া। নিয়মিত যত্নে পায়ের রুক্ষতা কমতে পারে এবং পা ফিরে পেতে পারে স্বস্তি।

লাইফস্টাইল থেকে আরও

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কারশরীরে প্রতিস্থাপন করা থাকবে ছোট্ট একটি তারবিহীন যন্ত্র। রক্তে শর্করার মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে এটি সক্রিয় হয়ে অতিরিক্ত গ্লুকোজ… ১৬ দিন আগে কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারেকমলালেবুকে ভিটামিন সি-এর জনপ্রিয় উৎস হিসেবে বিবেচনা করা হয়। তবে পেয়ারা, আমলকী, পেঁপে, কাঁচামরিচ এবং লাল ও হলুদ ক্যাপসিকামের মতো পরিচিত… ১৬ দিন আগে পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণাপ্যান্টের পকেটে মোবাইল ফোন রাখার অভ্যাস পুরুষের প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিছু গবেষণায়… ১৮ দিন আগে ২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত ২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিতকিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আনন্দের হতে পারে। তবে কারও কারও ক্ষেত্রে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা। বিশেষ করে দাম্পত্য… ১৯ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব

২৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম · লাইফস্টাইল

উৎসবের আগে পেডিকিউর করিয়েছিলেন। কিন্তু উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর নতুন জুতার ঘষায় পায়ের ত্বক রুক্ষ হয়ে পড়তে পারে। রোদে পা পুড়ে যাওয়া কিংবা নতুন জুতার কারণে ফোসকা পড়ার সমস্যাও দেখা দিতে পারে। তবে পার্লারে না গিয়েও বাড়িতে কয়েকটি সহজ উপায়ে পায়ের।

ফটোকার্ড

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব

শিরোনাম