১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
লাইফস্টাইল

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়
ছবি: সংগৃহীত

প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের তথ্য নিয়ে আটটি দীর্ঘমেয়াদি গবেষণার বিশ্লেষণে বাদাম খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকার যোগসূত্র পাওয়া গেছে।

‘ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩০ গ্রাম বাদাম খান—এমন ব্যক্তিদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাদাম না খাওয়া ব্যক্তিদের তুলনায় ২৬ শতাংশ কম ছিল। গবেষকদের বিশ্লেষণে আরও দেখা গেছে, প্রতিদিন অতিরিক্ত ২৮ গ্রাম বাদাম খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি আরও কম থাকার সম্পর্ক রয়েছে।

গবেষণায় ১৮ থেকে ৮৭ বছর বয়সী মোট ১ লাখ ৪৩ হাজার ৩৮০ জনের তথ্য বিশ্লেষণ করা হয়। তাঁদের মধ্যে ২০ হাজার ৬৫৫ জনের উচ্চ রক্তচাপ ছিল। তবে বাদামের ধরন এবং সেগুলো লবণযুক্ত নাকি লবণহীন—এ বিষয়ে গবেষণায় সুনির্দিষ্ট তথ্য ছিল না।

‘‘ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩০ গ্রাম বাদাম খান—এমন ব্যক্তিদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাদাম না খাওয়া ব্যক্তিদের তুলনায় ২৬ শতাংশ কম ছিল।’

— জি বাংলা ডেস্ক

এর আগে আমন্ড, কাজুবাদাম, আখরোট ও চিনাবাদাম খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকার যোগসূত্র পাওয়া গেছে। তবে বাদামের ধরন, প্রস্তুতপ্রণালি এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে এর সম্ভাব্য উপকারিতা ভিন্ন হতে পারে।

আরও পড়ুন গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা লাইফস্টাইল ৩ দিন আগে

বাদাম যেভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
  • ‘ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩০ গ্রাম বাদাম খান—এমন ব্যক্তিদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাদাম না খাওয়া ব্যক্তিদের তুলনায়…
  • গবেষণায় ১৮ থেকে ৮৭ বছর বয়সী মোট ১ লাখ ৪৩ হাজার ৩৮০ জনের তথ্য বিশ্লেষণ করা হয়।
  • এর আগে আমন্ড, কাজুবাদাম, আখরোট ও চিনাবাদাম খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকার যোগসূত্র পাওয়া গেছে।

বাদামে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকরা।

এল-আর্জিনিন: বাদামে থাকা এই অ্যামিনো অ্যাসিড শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সহায়তা করে। নাইট্রিক অক্সাইড রক্তনালিকে শিথিল ও প্রসারিত করতে ভূমিকা রাখে, যা রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সহায়ক।

ফাইবার: বাদামের খাদ্য আঁশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্রমে সহায়তা করে। এর ফলে তৈরি হওয়া কিছু উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্ট: বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহ হৃদ্‌রোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার সঙ্গে সম্পর্কিত।

ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস এবং ড্যাশ (DASH) ডায়েটেও বাদাম গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচিত। আলুর চিপসের মতো অতিরিক্ত লবণযুক্ত স্ন্যাকসের পরিবর্তে লবণহীন বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়াতে পারে।

বাদাম উচ্চ রক্তচাপের চিকিৎসার বিকল্প নয়

বাদাম খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেলেও, এর অর্থ এই নয় যে শুধু বাদাম খেলেই উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা সম্ভব। রক্তচাপ নিয়ন্ত্রণে সুষম খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

যাঁদের ইতোমধ্যে উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও জীবনযাপনের নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে বাদাম উপকারী হতে পারে, তবে এটি চিকিৎসা বা নির্ধারিত ওষুধের বিকল্প নয়।

লাইফস্টাইল থেকে আরও

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাবউৎসবের আগে পেডিকিউর করিয়েছিলেন। কিন্তু উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর… ১৬ দিন আগে কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারেকমলালেবুকে ভিটামিন সি-এর জনপ্রিয় উৎস হিসেবে বিবেচনা করা হয়। তবে পেয়ারা, আমলকী, পেঁপে, কাঁচামরিচ এবং লাল ও হলুদ ক্যাপসিকামের মতো পরিচিত… ১৬ দিন আগে পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণাপ্যান্টের পকেটে মোবাইল ফোন রাখার অভ্যাস পুরুষের প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিছু গবেষণায়… ১৮ দিন আগে ২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত ২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিতকিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আনন্দের হতে পারে। তবে কারও কারও ক্ষেত্রে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা। বিশেষ করে দাম্পত্য… ১৯ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

২৪ অক্টোবর ২০২৬, ৪:০৮ এএম · লাইফস্টাইল

প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের তথ্য নিয়ে আটটি দীর্ঘমেয়াদি গবেষণার বিশ্লেষণে বাদাম খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকার যোগসূত্র পাওয়া গেছে।

ফটোকার্ড

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

শিরোনাম