১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮ | DS30: ২,০৭০.৪৯ -১৬.৩৭ | লেনদেন: ৩,৭৫৯.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.১৬ -২৮.২৮
স্বাস্থ্য

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি
ছবি : জি বাংলা নিউজ

দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনের লিভারে চর্বি জমেছে। আক্রান্তদের ৬৮ দশমিক ৮ শতাংশ ফ্যাটি লিভারে ভুগছেন। চিকিৎসকদের মতে, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উদ্বেগের বিষয় হলো, শরীরের ওজন স্বাভাবিক কিংবা কম হলেও লিভারে চর্বি জমতে পারে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেপাটোলজি বিভাগ আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. জান্নাতুল হাবিবা নীলা জানান, দেশে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৬৮ দশমিক ৮ শতাংশের ফ্যাটি লিভার রয়েছে।

‘অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, দেশে ফ্যাটি লিভারের প্রকোপ বাড়ার পেছনে জীবনযাত্রার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি চারজনের একজনের ওজন স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কম। অথচ তাঁদের লিভারের ক্ষতির মাত্রাও অতিরিক্ত ওজনের রোগীদের মতো গুরুতর হতে পারে। তাই শুধু শরীরের ওজন দেখে লিভারের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।

আরও পড়ুন মিষ্টি আলুতে মিলবে চোখের সুরক্ষা, জানুন আরও ১০ গুণ মিষ্টি আলুতে মিলবে চোখের সুরক্ষা, জানুন আরও ১০ গুণ স্বাস্থ্য ৪ দিন আগে

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে, ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। ফলে এ সমস্যাগুলোকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি লিভারের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনের লিভারে চর্বি জমেছে।
  • শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেপাটোলজি বিভাগ আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা।
  • অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.
  • তিনি বলেন, ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি চারজনের একজনের ওজন স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কম।

অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, দেশে ফ্যাটি লিভারের প্রকোপ বাড়ার পেছনে জীবনযাত্রার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়া, খেলাধুলা ও ব্যায়াম না করা, রাতে দেরিতে ঘুমানো এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের মতো অভ্যাসও লিভারের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এ ছাড়া হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৮৫ লাখ। সব মিলিয়ে বিভিন্ন ধরনের লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটি।

বিশেষজ্ঞরা জানান, লিভারের রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায় না। ফলে রোগ শনাক্ত হওয়ার আগেই লিভারের ক্ষতি বাড়তে পারে। এ কারণে সময়মতো রোগ শনাক্ত করা, নিয়মিত চিকিৎসা নেওয়া এবং ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ফ্যাটি লিভার প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণে রাখা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের লিভারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মতে, দেশে লিভার রোগের বিস্তার মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসাসুবিধা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

স্বাস্থ্য থেকে আরও

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর? সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার। কম দাম ও সহজলভ্যতার কারণে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অফিসের নাশতার… ১৭ দিন আগে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যুময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের… ২৩ দিন আগে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন দুজন। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য… ২৫ দিন আগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন।… ২৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম · স্বাস্থ্য

দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনের লিভারে চর্বি জমেছে। আক্রান্তদের ৬৮ দশমিক ৮ শতাংশ ফ্যাটি লিভারে ভুগছেন। চিকিৎসকদের মতে, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উদ্বেগের বিষয় হলো, শরীরের ওজন স্বাভাবিক কিংবা কম হলেও লিভারে চর্বি জমতে পারে।

ফটোকার্ড

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

শিরোনাম