১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
স্বাস্থ্য

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?
ছবি: সংগৃহীত

চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার। কম দাম ও সহজলভ্যতার কারণে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অফিসের নাশতার টেবিলেও বেশ পরিচিত এই মুখরোচক খাবার। তবে শিঙাড়া খাওয়ার পর কারও কারও পেটে গ্যাস, বুকজ্বালা, ঢেকুর ওঠা কিংবা পেট ভার হয়ে থাকার মতো অস্বস্তি দেখা দিতে পারে।

বিশেষ করে যাঁদের অ্যাসিড রিফ্লাক্স বা বদহজমের সমস্যা রয়েছে, শিঙাড়া খেলে তাঁদের উপসর্গ আরও বেড়ে যেতে পারে। সাধারণত ময়দার আবরণে আলু ও মসলার পুর দিয়ে ডুবো তেলে ভাজা হয় শিঙাড়া। এ কারণে এতে চর্বি ও ক্যালরির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

খালি পেটে শিঙাড়া খেলে যেসব সমস্যা হতে পারে

‘খালি পেটে শিঙাড়া খেলে যেসব সমস্যা হতে পারে তেল ও চর্বিযুক্ত খাবার কিছু মানুষের ক্ষেত্রে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসার প্রবণতা বাড়াতে পারে।’

— জি বাংলা ডেস্ক

তেল ও চর্বিযুক্ত খাবার কিছু মানুষের ক্ষেত্রে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসার প্রবণতা বাড়াতে পারে। এর ফলে বুকজ্বালা, টক ঢেকুর ওঠা কিংবা গলায় অস্বস্তি অনুভূত হতে পারে। যাঁদের আগে থেকেই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এ ধরনের অস্বস্তি বেশি হতে পারে।

আরও পড়ুন ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু স্বাস্থ্য ৩ দিন আগে

ডুবো তেলে ভাজা খাবার পাকস্থলী থেকে হজম হয়ে বের হতে তুলনামূলক বেশি সময় নিতে পারে। তাই একসঙ্গে বেশি শিঙাড়া খেলে পেট ফাঁপা, পেট ভার হয়ে থাকা কিংবা বমি বমি ভাব দেখা দিতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার।
  • বিশেষ করে যাঁদের অ্যাসিড রিফ্লাক্স বা বদহজমের সমস্যা রয়েছে, শিঙাড়া খেলে তাঁদের উপসর্গ আরও বেড়ে যেতে পারে।
  • খালি পেটে শিঙাড়া খেলে যেসব সমস্যা হতে পারে
  • তেল ও চর্বিযুক্ত খাবার কিছু মানুষের ক্ষেত্রে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসার প্রবণতা বাড়াতে পারে।

শিঙাড়ায় কতটা ক্যালরি থাকবে, তা নির্ভর করে এর আকার, পুরের উপকরণ ও ভাজার পদ্ধতির ওপর। তাই সব শিঙাড়ার ক্যালরির পরিমাণ এক নয়। তবে নিয়মিত বেশি পরিমাণে খেলে শরীরের দৈনিক চাহিদার তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণের আশঙ্কা থাকে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বেড়ে যেতে পারে।

নিয়মিত অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খাদ্যাভ্যাসে ভারসাম্য না থাকলে ওজন বৃদ্ধি, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে।

তাই সকালের নাশতায় নিয়মিত শিঙাড়ার ওপর নির্ভর না করে পুষ্টিকর ও সুষম খাবার বেছে নেওয়া ভালো।

স্বাস্থ্য থেকে আরও

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বিদেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনের লিভারে চর্বি জমেছে। আক্রান্তদের ৬৮ দশমিক ৮ শতাংশ ফ্যাটি লিভারে ভুগছেন। চিকিৎসকদের… ১৪ দিন আগে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর… ১৬ দিন আগে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যুময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের… ৩০ দিন আগে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন দুজন। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য… ৭ অক্টোবর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

১৫ অক্টোবর ২০২৬, ৫:০১ এএম · স্বাস্থ্য

চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার। কম দাম ও সহজলভ্যতার কারণে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অফিসের নাশতার টেবিলেও বেশ পরিচিত এই মুখরোচক খাবার। তবে শিঙাড়া খাওয়ার পর কারও কারও পেটে গ্যাস, বুকজ্বালা, ঢেকুর ওঠা কিংবা পেট ভার হয়ে থাকার মতো অস্বস্তি দেখা দিতে পারে।

ফটোকার্ড

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

শিরোনাম