১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
রাজনীতি

দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক

দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক
ছবি : জি বাংলা নিউজ

সরকার ও বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের প্রকৃত নেতাকর্মীদের অনুপ্রবেশকারী এবং দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেছেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। একই সঙ্গে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালী থানার ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন।

‘সরকার ও বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের প্রকৃত নেতাকর্মীদের অনুপ্রবেশকারী এবং দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।’

— জি বাংলা ডেস্ক

এদিন তিনি নবাববাড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী রাজনীতি ২ দিন আগে

ইশরাক হোসেন বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে কীভাবে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হয়, সেই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে। ঢাকা-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এ এলাকার ১১টি ওয়ার্ডের সব দায়-দায়িত্ব তার ওপর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সরকার ও বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের প্রকৃত নেতাকর্মীদের অনুপ্রবেশকারী এবং দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়…
  • তিনি বলেছেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।
  • মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালী থানার ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন।
  • এদিন তিনি নবাববাড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

তিনি বলেন, এলাকায় ভালো কোনো কাজ হলে যেমন জনপ্রতিনিধির সুনাম হয়, তেমনি ব্যর্থতার দায়ও তাকে বহন করতে হয়।

কিছুদিন আগে সদরঘাটে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, এ ধরনের গর্হিত অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের লাগাম টেনে ধরতে হবে।

তিনি বলেন, যারা দলের সুনাম ক্ষুণ্ন করছে এবং জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বের বিরুদ্ধে বিএনপির অবস্থানের কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে মাঠপর্যায়ের নেতাকর্মীরা সোচ্চার না হলে এসব নির্দেশনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, বর্তমান সরকার পাঁচ বছরের জন্য শুধু সরকার পরিচালনার লক্ষ্য নিয়ে নির্বাচিত হয়নি। বরং বিগত ১৭ বছরে দেশের যে ভঙ্গুর পরিস্থিতি ও সংকট তৈরি হয়েছিল, তা থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে স্বাধীন, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠকের কথাও জানান তিনি। ইশরাক হোসেন বলেন, এখন থেকে নিয়মিত নেতাকর্মীদের নিয়ে এক টেবিলে বসে এলাকার দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, তার নির্বাচনি এলাকায় কোনো মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাঁই হবে না। এসব অপরাধের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. ফরহাদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি আনোয়ারুল আজিম, যুগ্ম আহ্বায়ক সুরাইয়া বেগমসহ কোতোয়ালী থানার ওসি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারাবিরোধী দলে থেকেও একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমালোচনা করেছেন জাতীয়… ৬ দিন আগে ‘ছাত্র বা ছাত্রী শারীরিক-যৌন নির্যাতনের শিকার হলে অভিযোগ তদন্তের সুস্পষ্ট নিয়ম থাকা উচিত’ ‘ছাত্র বা ছাত্রী শারীরিক-যৌন নির্যাতনের শিকার হলে অভিযোগ তদন্তের সুস্পষ্ট নিয়ম থাকা উচিত’কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগ… ৬ দিন আগে ‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’ ‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’আসামের বাঙালি মুসলমানদের অধিকার ও অস্তিত্বের লড়াইকে বাংলাদেশের লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের… ৬ দিন আগে জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেকচার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক

৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ এএম · রাজনীতি

সরকার ও বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের প্রকৃত নেতাকর্মীদের অনুপ্রবেশকারী এবং দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ফটোকার্ড

দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক

দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক

দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক

শিরোনাম