১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
ছবি : জি বাংলা নিউজ

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ দাবি করেন।

বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য সাবেক ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও সবুজ জ্বালানি নীতিকে দায়ী করেন ট্রাম্প। তার দাবি, তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে।

‘উল্লেখ্য, হরমুজ প্রণালিতে ড্রোন আটক, তেলবাহী ট্যাংকারে হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে।’

— জি বাংলা ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান হলে জ্বালানি তেলের দাম আরও দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? আন্তর্জাতিক ৪ দিন আগে

ট্রাম্প বলেন, ‘আমরাই জিতব। প্রকৃতপক্ষে আমরা এখনই জিতছি। হরমুজ প্রণালি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মা…
  • বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
  • বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য সাবেক ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও সবুজ জ্বালানি নীতিকে দায়ী করেন ট্রাম্প।
  • ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান হলে জ্বালানি তেলের দাম আরও দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ এই জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, আমার এই প্রস্তাবে ইরানের নেতারা খুবই খুশি হবেন।’

মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের প্রভাব নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গত ৫১ বছর ধরে ইরান এ অঞ্চলে প্রভাব বিস্তার করে এলেও এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে এবং দেশটির আধিপত্যের দিন শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে ড্রোন আটক, তেলবাহী ট্যাংকারে হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্পইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ… ৬ দিন আগে একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি! একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি!পাকিস্তানের লাহোরের হলরোডে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেট টেম্পারিংয়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। পরে… ৬ দিন আগে এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর... এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজের মৃত্যুর নাটক সাজানোর অভিযোগ উঠেছে রাজকুমার রাজভর নামে… ৬ দিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্যও পরিচিত এই নেতা… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

১০ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ পিএম · আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফটোকার্ড

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

শিরোনাম