চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শিপইয়ার্ডে জাহাজটি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনকাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। দুর্ঘটনার সময় জাহাজে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।’
— জি বাংলা ডেস্ক
এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু?
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।
মূল বিষয়গুলি
- চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
- বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
- কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনকাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে।
- এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘Ocean Melody’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। দুর্ঘটনার সময় মেরামতের জন্য জাহাজটি কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে অবস্থান করছিল।
শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় প্রতিষ্ঠানের অধীন বলে জানা গেছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।