১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
বিনোদন

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার
ছবি : জি বাংলা নিউজ

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। তার বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না খোয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, গ্রেফতার ওই নারীর নাম সীমা ঘাটে (৪০)। তিনি পালঘরের বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি হওয়ার অভিযোগ ওঠে। আশা প্যাটেলের সন্দেহ ছিল, চুরির ঘটনায় সীমা জড়িত। এরপর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তিনি সীমাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দিতে বলে আসছিলেন। তবে চুড়িটি ফেরত না দেওয়ায় শেষ পর্যন্ত মেরিন ড্রাইভ থানায় অভিযোগ করেন তিনি।

‘এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘রেস ২’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।’

— জি বাংলা ডেস্ক

অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করে। বিরার থেকে সীমাকে আটক করা হয়।

আরও পড়ুন নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে বিনোদন ৪ দিন আগে

পুলিশ সীমাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে।
  • ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, গ্রেফতার ওই নারীর নাম সীমা ঘাটে (৪০)।
  • পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি হওয়ার অভিযোগ ওঠে।
  • অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে। খোয়া যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে চুরি যাওয়া চুড়িটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

আমিশার ক্যারিয়ার

২০০০ সালে ‘কাহো না... পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেলের। সিনেমাটি সে সময় ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘রেস ২’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

২০২৩ সালে ‘গদর ২’ সিনেমায় নিজের জনপ্রিয় চরিত্রে ফিরে এসে ফের আলোচনায় আসেন আমিশা। সিনেমাটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে ওঠে।

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে আকাশাদিত্য লামা পরিচালিত ‘তওবা তেরা জালওয়া’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন তিনি।

বিনোদন থেকে আরও

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরীসংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে… ৭ দিন আগে ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাঁদের প্রেমের… ৭ দিন আগে কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফবলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনায় এখনো আতঙ্ক ও উদ্বেগ কাটেনি। পুলিশকে দেওয়া জবানবন্দিতে অভিনেতা… ৭ দিন আগে বেলাভূমিতে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন মিম বেলাভূমিতে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন মিমদেশ-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুর্গাপূজার ছুটির আমেজ কাটতে না কাটতেই এবার দেশের মধ্যেই অবকাশ যাপনে… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ এএম · বিনোদন

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। তার বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না খোয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ফটোকার্ড

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

শিরোনাম