১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
জাতীয়

৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ

৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ
ছবি : জি বাংলা নিউজ

মুম্বাইয়ের ঘাটকোপার ইস্টের বিজেপি বিধায়ক পরাগ শাহ। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি রুপি। অর্থ দিয়ে কেনা যায় এমন প্রায় সব ধরনের ভোগ-বিলাসের সুযোগ থাকলেও একদিনের জন্য তিনি নিজেকে ভিখারি সাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন, মানুষের কাছে হাত পেতেছেন। শুধু তাই নয়, রোদ-বৃষ্টি, শারীরিক পরিশ্রম এবং পথচারীদের কটূক্তিও সহ্য করেছেন তিনি।

পরাগ শাহ ভারতের অন্যতম ধনী রাজনীতিক। তবে নিজের আধ্যাত্মিক গুরুর পরামর্শে সাময়িকভাবে বিলাসবহুল গাড়ি, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা ছেড়ে দেন তিনি।

জৈন ধর্মের চাতুর্মাস চলাকালে পরাগ শাহের আধ্যাত্মিক গুরু নম্রমুনি মহারাজ তাকে ব্যতিক্রমী এই পরামর্শ দেন। জীবনের বাস্তবতা এবং প্রতিদিন সাধারণ মানুষকে যে নানা ধরনের কষ্টের মুখোমুখি হতে হয়, তা উপলব্ধি করতে একদিনের জন্য ভিখারি হওয়ার পরামর্শ দেন গুরু।

‘পরাগ শাহ বলেন, ‘আমি যখন ভিখারি সেজে নিজেরই আবাসিক কমপ্লেক্সে ঢুকেছিলাম, তখন আমার নিজের নিরাপত্তাকর্মীই আমাকে ধাক্কা দিয়ে বের করে দেন।’ শুধু নিরাপত্তাকর্মীই নন, তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকেও এমন অভিজ্ঞতা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

গুরুর নির্দেশ মেনে নিজের সব ধরনের আরাম-আয়েশ ছেড়ে দেন কোটিপতি এই বিধায়ক। মেকআপের মাধ্যমে নিজেকে অসহায় ভিখারির বেশে সাজিয়ে ঘাটকোপারের রাস্তায় নেমে পড়েন তিনি। মানুষের কাছে হাত পাতেন, সেখানেই খাবার খান এবং ভিখারি হিসেবে জীবনযাপনের বাস্তব কষ্ট ও অপমান অনুভব করেন।

আরও পড়ুন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ জাতীয় ৩ দিন আগে

ভিখারি সেজে ফিরে গেলেন মানুষের কাছে

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মুম্বাইয়ের ঘাটকোপার ইস্টের বিজেপি বিধায়ক পরাগ শাহ।
  • পরাগ শাহ ভারতের অন্যতম ধনী রাজনীতিক।
  • জৈন ধর্মের চাতুর্মাস চলাকালে পরাগ শাহের আধ্যাত্মিক গুরু নম্রমুনি মহারাজ তাকে ব্যতিক্রমী এই পরামর্শ দেন।
  • গুরুর নির্দেশ মেনে নিজের সব ধরনের আরাম-আয়েশ ছেড়ে দেন কোটিপতি এই বিধায়ক।

এই অভিজ্ঞতা পরাগ শাহকে এতটাই নাড়া দেয় যে পরে মেকআপ তুলে আবার সেই জায়গাগুলোতে যান, যেখানে তিনি ভিখারি সেজে ঘুরেছিলেন। সেখানে মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন ও পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

পরাগ শাহ বলেন, ‘এটা আমার গুরুর নির্দেশ ছিল। তাই একদিন ভিখারি সেজে ঘাটকোপারের রাস্তায় ঘুরেছি।’

তিনি স্বীকার করেন, অর্থ, খ্যাতি ও ক্ষমতা একজন মানুষের মধ্যে অহংবোধ তৈরি করতে পারে। একদিনের এই অভিজ্ঞতা তাকে সেই অহংবোধ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে এবং ভবিষ্যতেও মাটির কাছাকাছি থাকতে সহায়তা করবে বলে মনে করেন তিনি।

নিজের নিরাপত্তাকর্মীর কাছেও ধাক্কা

ভিখারি সাজার সময় ঘটে যাওয়া একটি ঘটনাও তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

পরাগ শাহ বলেন, ‘আমি যখন ভিখারি সেজে নিজেরই আবাসিক কমপ্লেক্সে ঢুকেছিলাম, তখন আমার নিজের নিরাপত্তাকর্মীই আমাকে ধাক্কা দিয়ে বের করে দেন।’

শুধু নিরাপত্তাকর্মীই নন, তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকেও এমন অভিজ্ঞতা হয়েছে। ওই বন্ধু নিয়মিত মানুষকে সাহায্য করেন এবং পরাগ শাহকে কিছু না কিছু দেওয়ার জন্য প্রায়ই জোর করেন।

কিন্তু পরাগ শাহ যখন ভিখারি সেজে তার কাছেও যান, তখন সেই বন্ধুও তাকে তাড়িয়ে দেন।

এই ঘটনা থেকে পরাগ শাহের উপলব্ধি, মানুষ অনেক সময় ব্যক্তিকে নয়, তার অর্থ, পদ ও ক্ষমতাকেই মূল্যায়ন করে।

‘মুম্বাইয়ে এখনো মানবিকতা আছে’

তবে সব অভিজ্ঞতা যে নেতিবাচক ছিল, তা নয়। পরাগ শাহ বলেন, মুম্বাইয়ে এখনো মানবিকতা রয়েছে। ভিখারি সেজে রাস্তায় ঘোরার সময় কয়েকজন তরুণ তাকে দেখে ২০ রুপি করে দিয়েছিলেন।

একদিনের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের জীবন, দারিদ্র্য এবং সামাজিক আচরণের একটি ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এই অভিজ্ঞতা তাকে নিজের অবস্থান ও অহংবোধ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

সূত্র: এনডিটিভি

জাতীয় থেকে আরও

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীনরাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে সচিবালয় ও… ৫ দিন আগে ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রীশুধু ডায়ালাইসিস মেশিন কেনা বা হাসপাতাল নির্মাণ করে অসুস্থ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়, যদি সাধারণ মানুষের জন্য… ৫ দিন আগে যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবীমানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর… ৬ দিন আগে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবরজরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ

১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ এএম · জাতীয়

মুম্বাইয়ের ঘাটকোপার ইস্টের বিজেপি বিধায়ক পরাগ শাহ। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি রুপি। অর্থ দিয়ে কেনা যায় এমন প্রায় সব ধরনের ভোগ-বিলাসের সুযোগ থাকলেও একদিনের জন্য তিনি নিজেকে ভিখারি সাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন, মানুষের কাছে হাত পেতেছেন। শুধু তাই নয়, রোদ-বৃষ্টি, শারীরিক পরিশ্রম এবং পথচারীদের কটূক্তিও।

ফটোকার্ড

৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ

৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ

৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ

শিরোনাম