১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
সারাদেশ

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ছবি : জি বাংলা নিউজ

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। আমদানি করা এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে।

পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে ডিজেলটি আমদানি করা হয়। পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকেলে এ প্রক্রিয়া শেষ হয়।

২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও ভারত। ২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

‘আমদানি করা ডিজেল রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান পরিমাণে বিতরণ করা হয়।’

— জি বাংলা ডেস্ক

আমদানি করা ডিজেল রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান পরিমাণে বিতরণ করা হয়।

আরও পড়ুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন সারাদেশ ৪ ঘণ্টা আগে

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে গিয়ে পার্বতীপুরে পৌঁছেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে।
  • পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে ডিজেলটি আমদানি করা হয়।
  • ২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও ভারত।
  • আমদানি করা ডিজেল রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান পরিমাণে বিতরণ করা হয়।

সারাদেশ থেকে আরও

‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’ ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’‘সাঈদী সাহেব একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বড় ভাই কেন এই কাজগুলো করেছেন, তা তিনি নিজেই জানেন।’ কথাগুলো বলেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর… ৬ দিন আগে চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত চুয়াডাঙ্গায় চাল-ডালের বাজারে আগুন, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্তচুয়াডাঙ্গার বাজারে চাল ও ডালের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক মাসে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত… ৬ দিন আগে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরুকিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু… ৬ দিন আগে সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজত সাভারে মহিলা মাদ্রাসায় হামলা-লুটপাট, নিরপেক্ষ তদন্ত চায় হেফাজতসাভারের বিরুলিয়া কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩২ এএম · সারাদেশ

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। আমদানি করা এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে।

ফটোকার্ড

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

শিরোনাম