১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
বিনোদন

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা
ছবি : জি বাংলা নিউজ

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। নিজের একাডেমিক জীবন ও উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের গল্প বলতে গিয়ে এক পডকাস্টে জানালেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বেছে নেওয়ার পেছনে ছিল অনেকটাই আকস্মিক সিদ্ধান্ত।

মিথিলা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিষয়টি বেছে নেওয়ার ক্ষেত্রে আগে থেকে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না তার। ছোটবেলায় মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাতায়াতের স্মৃতিই পরবর্তী সময়ে তার সিদ্ধান্তে প্রভাব ফেলে।

মিথিলা জানান, এসএসসি ও এইচএসসি—দুটিই তিনি বিজ্ঞান বিভাগ থেকে সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে পড়ার সিদ্ধান্ত নেন তিনি।

‘তো সেখানে (কলাভবন) যাওয়ার পর যখন আমাকে বিভিন্ন ধরনের বিষয় বলা হচ্ছিল—পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইকোনমিক্স—আমি কিছুই বুঝতে পারছিলাম না।’ মিথিলা জানান, তার পরিবারে তিনিই ছিলেন প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষা…’

— জি বাংলা ডেস্ক

নিজের পড়াশোনা সম্পর্কে মিথিলা বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। অনার্স এবং মাস্টার্স দুটোই।’

আরও পড়ুন নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে বিনোদন ৪ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রতি ছোটবেলা থেকেই এক ধরনের টান অনুভব করতেন বলেও জানান তিনি। মিথিলার ভাষায়, ‘আমার ধারণা, অবচেতন মনে আমার ভেতরে একটা ভালোবাসা ছিল ওই জায়গাটার প্রতি। তো সেখান থেকে আমি ভাবলাম যে, না ঠিক আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব। কিন্তু যদি পড়ি, তাহলে আমি কলাভবনেই পড়ব। আমি অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ব না।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা।
  • মিথিলা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
  • মিথিলা জানান, এসএসসি ও এইচএসসি—দুটিই তিনি বিজ্ঞান বিভাগ থেকে সম্পন্ন করেন।
  • নিজের পড়াশোনা সম্পর্কে মিথিলা বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি।

তবে কলাভবনে গিয়ে বিভিন্ন বিভাগের নাম শুনে শুরুতে কিছুই বুঝতে পারেননি তিনি। মিথিলা বলেন, ‘সায়েন্সের মানে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এসব বিষয় পড়ে আমার অভ্যাস। তো সেখানে (কলাভবন) যাওয়ার পর যখন আমাকে বিভিন্ন ধরনের বিষয় বলা হচ্ছিল—পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইকোনমিক্স—আমি কিছুই বুঝতে পারছিলাম না।’

মিথিলা জানান, তার পরিবারে তিনিই ছিলেন প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ফলে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় বেছে নেওয়া উচিত, সে বিষয়ে পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞতাও পরিবারের কাছাকাছি ছিল না।

শেষ পর্যন্ত ভর্তি সাক্ষাৎকারের সময় তাকে রাষ্ট্রবিজ্ঞান বেছে নিতে বলা হয়। তখন বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জেনেই সেটি গ্রহণ করেন তিনি।

মিথিলার ভাষায়, ‘ইন্টারভিউয়ের সময় আমাকে বলল, তুমি রাষ্ট্রবিজ্ঞান না? আমি বললাম, ঠিক আছে। তার মধ্যে বিজ্ঞান তো আছে। সেরকমভাবে কিছু জেনে-বুঝে আমি আমার বিষয়টা নির্বাচন করতে পারিনি আসলে।’

বিনোদন থেকে আরও

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরীসংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে… ৭ দিন আগে ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাঁদের প্রেমের… ৭ দিন আগে কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফবলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনায় এখনো আতঙ্ক ও উদ্বেগ কাটেনি। পুলিশকে দেওয়া জবানবন্দিতে অভিনেতা… ৭ দিন আগে বেলাভূমিতে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন মিম বেলাভূমিতে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন মিমদেশ-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুর্গাপূজার ছুটির আমেজ কাটতে না কাটতেই এবার দেশের মধ্যেই অবকাশ যাপনে… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ এএম · বিনোদন

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। নিজের একাডেমিক জীবন ও উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের গল্প বলতে গিয়ে এক পডকাস্টে জানালেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বেছে নেওয়ার পেছনে ছিল অনেকটাই আকস্মিক সিদ্ধান্ত।

ফটোকার্ড

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

শিরোনাম