১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
জাতীয়

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা
ছবি : জি বাংলা নিউজ

আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি সরকারি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে থাকবে।

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর

‘বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।’

— জি বাংলা ডেস্ক

২০২৬ সালের ছুটির প্রাথমিক তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। পরে চাঁদ দেখা ও ধর্মীয় তারিখ পরিবর্তনের কারণে ২৩ সেপ্টেম্বর ছুটি কার্যকর করার সিদ্ধান্ত হয়। ফলে ওই দিন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

আরও পড়ুন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ জাতীয় ৩ দিন আগে

অফিস-আদালত চলবে

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।
  • বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত …
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর
  • ২০২৬ সালের ছুটির প্রাথমিক তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল।

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সরকারি সাধারণ ছুটি নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও এ দিনে সাধারণ ছুটি রাখা হয়নি। তাই সরকারি-বেসরকারি অফিসসহ স্বাভাবিক কর্মদিবসের কার্যক্রম চলবে।

টানা চার দিনের ছুটির সুযোগ

২৩ সেপ্টেম্বর বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম থাকবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর কেউ ছুটি নিতে পারলে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে।

এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধু পূর্ণিমা। সরকারি ছুটির তালিকায় দিনটি উল্লেখ থাকলেও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় এর জন্য অতিরিক্ত কোনো কর্মদিবস ছুটি যোগ হচ্ছে না।

জাতীয় থেকে আরও

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীনরাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে সচিবালয় ও… ৫ দিন আগে ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রীশুধু ডায়ালাইসিস মেশিন কেনা বা হাসপাতাল নির্মাণ করে অসুস্থ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়, যদি সাধারণ মানুষের জন্য… ৫ দিন আগে যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবীমানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর… ৬ দিন আগে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবরজরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৫ এএম · জাতীয়

আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি সরকারি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে থাকবে।

ফটোকার্ড

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

শিরোনাম