তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল
দীর্ঘ তিন দশক পর আবারও বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে বসতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর। ২০২৯ সালের শিরোপা নির্ধারণী ম্যাচের আয়োজক হিসেবে স্টেডিয়ামটি বেছে নিয়েছে উয়েফা।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ২০২৮ ও ২০২৯ সালের ফাইনালের ভেন্যু ঘোষণা করে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখ ফুটবল অ্যারেনায়। আর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে।
ক্যাম্প ন্যুতে এর আগে দুবার ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৯ সালের ফাইনালে স্টেডিয়ামটিতে স্টুয়া বুখারেস্টকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল এসি মিলান। এক দশক পর, ১৯৯৯ সালে আবারও সেখানে ফাইনাল হয়। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।
‘দীর্ঘ তিন দশক পর আবারও বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে বসতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর।’
— জি বাংলা ডেস্ক
এর আগে ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারিত হয়েছে। আগামী বছরের ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ মৌসুমের ফাইনাল।
আরও পড়ুন
ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ
মূল বিষয়গুলি
- দীর্ঘ তিন দশক পর আবারও বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে বসতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর।
- মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ২০২৮ ও ২০২৯ সালের ফাইনালের ভেন্যু ঘোষণা করে উয়েফা।
- ক্যাম্প ন্যুতে এর আগে দুবার ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
- এর আগে ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারিত হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।