২–৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ: মাহদী আমিন
সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন আনতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতির কথা তুলে ধরে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও জানান তিনি।
‘সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন আনতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।’
— জি বাংলা ডেস্ক
সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামোর কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
আরও পড়ুন
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ
শিক্ষা ও তরুণদের জন্য বিভিন্ন উদ্যোগ
মূল বিষয়গুলি
- সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন আনতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও…
- বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতির কথা তুলে ধরে তিনি এ তথ্য জানান।
- মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।
- সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামোর কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
মাহদী আমিন বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার দেওয়ার রূপরেখা প্রণয়নের কথা উল্লেখ করেন তিনি। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রেমিট্যান্স ও বিদেশে কর্মসংস্থান
প্রবাসী আয়ের বিষয়ে মাহদী আমিন বলেন, গত ছয় মাসে রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত দেশে ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২০ কোটি ডলার বেশি।
তিনি আরও বলেন, ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।