১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ
ছবি : জি বাংলা নিউজ

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আজ বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে সভায় অংশ নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ চূড়ান্ত করার ক্ষেত্রে এ বৈঠকের মতামত বিবেচনায় নেওয়া হবে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৈঠক থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতেই কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে।

‘সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ…’

— জি বাংলা ডেস্ক

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ জাতীয় ৩ দিন আগে

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিদেরও সভায় রাখা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আজ বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কম…
  • বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার …
  • ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ চূড়ান্ত করার ক্ষেত্রে এ বৈঠকের মতামত বিবেচনায় নেওয়া হবে।
  • সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা…

ইসির পরিকল্পনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে আয়োজনের কথা রয়েছে। প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর থেকে শুরু করার সম্ভাব্য পরিকল্পনার কথা জানিয়েছিল কমিশন। তবে এ তারিখ তখনও চূড়ান্ত হয়নি; আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ভোটের সময়সূচি চূড়ান্ত করার কথা ছিল।

অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে ইসি।

জাতীয় থেকে আরও

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীনরাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে সচিবালয় ও… ৫ দিন আগে ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রীশুধু ডায়ালাইসিস মেশিন কেনা বা হাসপাতাল নির্মাণ করে অসুস্থ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়, যদি সাধারণ মানুষের জন্য… ৫ দিন আগে যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবীমানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর… ৬ দিন আগে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবরজরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৮ এএম · জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আজ বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

ফটোকার্ড

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

শিরোনাম