মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি
ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি ইকোনমিক টাইমসের ‘বেঙ্গল অ্যাসেন্ডস’ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সমালোচনা করে শুভেন্দু বলেন, দলটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রিত একটি কোম্পানির মতো হয়ে উঠেছিল। সেখানে কর্মচারী হয়ে থাকতে চাননি বলেই তিনি দল ছেড়েছিলেন।
প্রণব মুখার্জির পরামর্শের কথা স্মরণ করে শুভেন্দু বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর রাইসিনা হিলে তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রণবজি বলেছিলেন, ‘যদি কর্মচারী হয়ে থাকতে চাও, তবে এখানেই থাকো। আর নিজের যোগ্যতায় সামনে এগোতে চাইলে মোদিজির সঙ্গে থাকো।’
‘ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।’
— আন্তর্জাতিক ডেস্ক
তবে প্রয়াত রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্ক এড়াতে ওই কথোপকথনের সুনির্দিষ্ট সময় জানাননি শুভেন্দু।
আরও পড়ুন
ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য
উল্লেখ্য, প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ২০২০ সালে তিনি মারা যান। একই বছরের ডিসেম্বরে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।
মূল বিষয়গুলি
- ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য…
- তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সমালোচনা করে শুভেন্দু বলেন, দলটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রিত একটি কোম্পান…
- প্রণব মুখার্জির পরামর্শের কথা স্মরণ করে শুভেন্দু বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর রাইসিনা হিলে তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রণবজি বলেছিলেন, ‘যদি কর্মচারী হয়ে থাকতে চাও,…
- তবে প্রয়াত রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্ক এড়াতে ওই কথোপকথনের সুনির্দিষ্ট সময় জানাননি শুভেন্দু।
গত মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টিতে জয় পায় বিজেপি। এর মধ্য দিয়ে রাজ্যে তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। নির্বাচনে ৮০টি আসনে জয় পায় তৃণমূল। ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।






মন্তব্য (০)