মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া তথ্যগুলো অবশ্য আন-ক্লাসিফায়েড শ্রেণির। অর্থাৎ, এসব তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার গোপনীয়তা-সংক্রান্ত শ্রেণিবিন্যাসের (যেমন গোপনীয়, অতি গোপনীয় বা অত্যন্ত গোপনীয়) মানদণ্ড পূরণ করে না। আন-ক্লাসিফায়েড তথ্য ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ছাড়পত্রেরও প্রয়োজন হয় না।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা হ্যাকারদের অনুপ্রবেশের মাত্রা খতিয়ে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত নেটওয়ার্কগুলো সুরক্ষিত করার কাজ করছেন।
‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।’
— আন্তর্জাতিক ডেস্ক
এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ফাঁস হওয়া তথ্যগুলো ক্লাসিফায়েড নয়—এমন সিস্টেমে সংরক্ষিত ছিল। অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বা সংবেদনশীল অপারেশনাল তথ্য থাকা ক্লাসিফায়েড নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
আরও পড়ুন
ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত
সিস্টেমগুলোতে প্রবেশের জন্য ঠিক কী পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো কর্মকর্তা কিছু জানাননি। তবে অনুপ্রবেশের প্রভাব সীমিত করতে এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
মূল বিষয়গুলি
- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য অফিস অব দ্য ডিরেক্টর অব ন…
- ফাঁস হওয়া তথ্যগুলো অবশ্য আন-ক্লাসিফায়েড শ্রেণির।
- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
- এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ফাঁস হওয়া তথ্যগুলো ক্লাসিফায়েড নয়—এমন সিস্টেমে সংরক্ষিত ছিল।
ক্লাসিফায়েড ও আন-ক্লাসিফায়েড সিস্টেমে কী ধরনের তথ্য থাকে
সিআইএ ও ওডিএনআই ‘ক্লাসিফায়েড’ এবং ‘আন-ক্লাসিফায়েড’—এ দুই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা করে। ক্লাসিফায়েড সিস্টেমে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয় থাকে। অন্যদিকে, আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক প্রশাসনিক কাজ, সরকারি সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত গোয়েন্দা তথ্য ব্যবহারের কাজে ব্যবহৃত হয়।
এসব নেটওয়ার্ক বাইরের ভেন্ডর, সফটওয়্যার সরবরাহকারী এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গেও সংযুক্ত থাকে। ফলে এগুলো বিস্তৃত সাইবার ঝুঁকির মুখে পড়তে পারে।
ফেডারেল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাটি খতিয়ে দেখছেন। আক্রমণকারীরা কীভাবে প্রবেশাধিকার পেয়েছে এবং কী ধরনের তথ্য উন্মুক্ত হয়ে থাকতে পারে, তা জানার চেষ্টা করছেন তাঁরা।
এই তদন্তে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যুক্ত রয়েছে। তারা দুর্বলতা শনাক্ত করা, অনুপ্রবেশের প্রভাব সীমিত করা এবং ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো সুরক্ষিত করার কাজে সহায়তা করছে।
মার্কিন কর্মকর্তারা এই হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশ বা হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেননি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলার যেসব ঘটনা ঘটেছে, এটি তার সর্বশেষ। সম্প্রতি এফবিআই তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের কথা জানিয়েছে। এটি এমন একটি ডেটাবেইস, যা ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীদের রেকর্ড এবং অন্যান্য তথ্য আদান-প্রদানে ব্যবহার করে। জানা গেছে, চলতি বছরে এফবিআই-সংশ্লিষ্ট এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ও (ইউএসডিএ) সাইবার হামলার শিকার হয়েছে। এতে কৃষিঋণ ব্যবস্থাপনা, ভর্তুকি প্রদান এবং সংরক্ষণ কর্মসূচি পরিচালনার কাজে ব্যবহৃত একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্ত চলাকালে বিভাগটি সাময়িকভাবে কিছু ক্ষতিগ্রস্ত সিস্টেম বন্ধ করে দেয়। কর্মকর্তাদের ভাষ্য, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া ইলিনয়ের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধেও সাইবার ঘটনার খবর পাওয়া গেছে। পেন্টাগন ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট সাইবার ঘটনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।






মন্তব্য (০)