১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
আবহাওয়া

বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন

বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন
ছবি : জি বাংলা নিউজ

সকালের বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন। ছাতা নিয়ে কিংবা বৃষ্টিতে ভিজেই অনেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। কেউ রিকশা, কেউ বাস আবার কেউ হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

সকালের ব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় সড়কে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেককে দোকানের ছাউনি, ভবনের প্রবেশপথ ও বাসস্টপে আশ্রয় নিতে দেখা যায়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেকেই বৃষ্টিতে ভিজে যান। কোথাও কোথাও সড়কে পানি জমে হাঁটাচলা ও যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হয়।

বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদেরও বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। কোথাও যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, আবার কোথাও যানবাহনের চাপ বেড়ে ধীরগতি তৈরি হয়। ফলে বৃষ্টি ও যানজট—দুই ধরনের দুর্ভোগই পোহাতে হয়েছে নগরবাসীকে।

‘বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পার…’

— জি বাংলা ডেস্ক

মিরপুর থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন রাকিব। তিনি বলেন, সকালে মিরপুর থেকে বাসে করে কারওয়ান বাজারের উদ্দেশে বের হন। পথে বৃষ্টি শুরু হলে যানবাহনের গতি কমে যায়। এতে সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় তাঁকে।

আরও পড়ুন সাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া? সাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া ১১ দিন আগে

মুস্তাফিজ নামের আরেক যাত্রী জানান, সকাল ৮টার দিকে মিরপুর থেকে মতিঝিলের উদ্দেশে বের হওয়ার পর বৃষ্টি শুরু হয়। বাসস্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি না কমায় ভিজেই গাড়িতে উঠতে হয়েছে। সকালের ব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় যাতায়াতে সমস্যা হয়েছে বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সকালের বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা।
  • সকালের ব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় সড়কে মানুষের দুর্ভোগ বেড়ে যায়।
  • বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়।
  • মিরপুর থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন রাকিব।

মিরপুর থেকে আগারগাঁওয়ে যাওয়ার পথে বৃষ্টির মুখে পড়েন সাইমুম। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না। পথে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সমস্যায় পড়তে হয়। সড়কে পানি জমে থাকায় হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়ে এবং স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে গন্তব্যে পৌঁছাতে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া থেকে আরও

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকাবিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৭২… ২৩ দিন আগে রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তররাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রাতের… ২৭ দিন আগে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক… ২৭ দিন আগে অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারেচলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুটি থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে… ২৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন

১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৪ এএম · আবহাওয়া

সকালের বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন। ছাতা নিয়ে কিংবা বৃষ্টিতে ভিজেই অনেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। কেউ রিকশা, কেউ বাস আবার কেউ হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

ফটোকার্ড

বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন

বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন

বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন

শিরোনাম