২৮শে নভেম্বর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী
গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এমন তাঁবুতে বসবাস করছেন সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এতে জরাজীর্ণ তাঁবুতে বসবাস করা ১৩ লাখের বেশি ফিলিস্তিনি চরম বিপদের মুখে পড়তে পারেন।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সতর্কবার্তায় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এমন তাঁবুতে বসবাস করছেন, যেগুলো বসবাসের উপযোগী নয়। বৃষ্টির পানিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু এবং এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত যেসব ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, সেগুলো ধসে পড়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেন তিনি।

‘মাহমুদ বাসাল বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।’ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

মাহমুদ বাসাল বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।’

আরও পড়ুন হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ঝড় আঘাত হানার আগেই প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ, বাসিন্দাদের সহায়তা এবং গাজার জরুরি সেবাগুলো সচল রাখতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
  • শুক্রবার (২৭ নভেম্বর) এক সতর্কবার্তায় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এমন তাঁবুতে বসবাস করছেন, …
  • এ ছাড়া ক্ষতিগ্রস্ত যেসব ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, সেগুলো ধসে পড়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেন তিনি।
  • মাহমুদ বাসাল বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।’

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দলগুলো চরম সরঞ্জাম সংকটে রয়েছে বলেও জানান বাসাল। জ্বালানি, লুব্রিকেন্ট, টায়ার, ব্যাটারি, খুচরা যন্ত্রাংশ, দ্রুত উদ্ধারকাজে ব্যবহারের যানবাহন ও পানির পাম্পের তীব্র ঘাটতি রয়েছে।

আসন্ন দুর্যোগ মোকাবিলায় পৌরসভাগুলোরও প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার বলে জানান তিনি।

বাসাল বলেন, বৃষ্টির পানি থেকে বাস্তুচ্যুত মানুষকে রক্ষা করতে ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে উন্নত ও টেকসই তাঁবু সরবরাহ করতে হবে। পাশাপাশি বাস্তুচ্যুতদের বসবাসের এলাকাগুলোর অবকাঠামো সংস্কারে অর্থ বরাদ্দ জরুরি। অন্তত ন্যূনতম মানবিক পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকা ফিলিস্তিনিদের অধিকার, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন। শীত মৌসুমে গাজায় এটিই শেষ দুর্যোগ হবে না বলেও সতর্ক করেন তিনি।

বাসালের মতে, প্রয়োজনীয় ত্রাণ ও সরঞ্জাম সরবরাহ করা হলে আসন্ন বিপর্যয়ের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ও নিষ্ক্রিয় থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি মানুষের নিরাপত্তার দায়িত্ব গোটা বিশ্বের ওপর। দায়িত্বশীল সব পক্ষকেই মানবতাকে রক্ষা করতে হবে।’

এর আগে গত ৬ নভেম্বর গাজায় আঘাত হানে শক্তিশালী ঝড়। ওই সময় মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন বলে জানায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

গাজার শীতকালীন জরুরি সাড়া বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির তথ্য অনুযায়ী, ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি।

এদিকে, গত ১৩ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তীব্র শীতজনিত কারণে মারা গেছে নয় মাস বয়সি শিশু কিনান আহমেদ আরকিক। চলতি শীত মৌসুমে শীতের কারণে এটিই ছিল প্রথম মৃত্যুর ঘটনা। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডায় গাজায় ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।

ধ্বংসস্তূপের মধ্যেই চতুর্থ শীতের মুখে গাজাবাসী

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি। দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

বাসস্থান হারিয়ে কয়েক লাখ ফিলিস্তিনি এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। এসব আশ্রয়স্থলে পর্যাপ্ত খাবার, পানি, চিকিৎসা কিংবা শীত নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

এর মধ্যে নতুন করে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসে চরম উদ্বেগ তৈরি হয়েছে। প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছানো না গেলে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজনমহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাদ্যচাহিদা পূরণে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের… ১৯ ঘণ্টা আগে ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্যইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা। তাঁদের হিসাব অনুযায়ী, দেশটির হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক… ২ দিন আগে নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহেইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে দেশটির বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি… ২ দিন আগে উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উনউত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

২৮ নভেম্বর ২০২৬, ৯:৫২ এএম · আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এতে জরাজীর্ণ তাঁবুতে বসবাস করা ১৩ লাখের বেশি ফিলিস্তিনি চরম বিপদের মুখে পড়তে পারেন।

ফটোকার্ড

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়
বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়
বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

শিরোনাম
৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডতাপমাত্রা ১৩ ডিগ্রিতে, আরও বাড়বে শীত২৮ নভেম্বর: ইতিহাসের এই দিনেমিস ইউনিভার্স/সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসীহ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবিটানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ