২৮শে নভেম্বর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবি

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবি
ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবি। ছবি: রয়টার্স সংগৃহীত

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটে। হুথি-সমর্থিত বার্তা সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।

‘এমন এক সময়ে ইয়েমেনে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যখন দেশটিতে হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ আন্তর্জাতিক ১১ মিনিট আগে

এদিকে একই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
  • শুক্রবার (২৭ নভেম্বর) প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটে।
  • ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

এমন এক সময়ে ইয়েমেনে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যখন দেশটিতে হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সৌদি আরবের একটি বড় তেল শোধনাগারে হামলার ঘটনার পর পাল্টাপাল্টি হামলার উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পাশাপাশি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর ফলে ২০২২ সালে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিও ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় ১৩ হাজার ৩৪৩ জন নিহত বা আহত হয়েছেন। দীর্ঘদিনের সংঘাত, নিরাপত্তাহীনতা ও অব্যাহত সহিংসতায় দেশটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্যইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা। তাঁদের হিসাব অনুযায়ী, দেশটির হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক… ১ দিন আগে নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহেইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে দেশটির বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি… ১ দিন আগে উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উনউত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম… ১ দিন আগে বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দামমধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবি

২৮ নভেম্বর ২০২৬, ৮:০৮ এএম · আন্তর্জাতিক

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ড

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবি

ইয়েমেনে সৌদি বিমান হামলায়
১১ বেসামরিক নিহতের দাবি

ইয়েমেনে সৌদি বিমান হামলায়
১১ বেসামরিক নিহতের দাবি

শিরোনাম
হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবিটানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজামিরপুরে চলন্ত বাসে আগুনমধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণআজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল অধিদপ্তরবিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ