ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন/‘শাপলা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা রক্ষা এবং তাঁকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) নেতৃত্বে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে লাখ লাখ তৌহিদি জনতা সমবেত হয়েছিলেন। কিন্তু সেদিন রাতে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র আলেম-ওলামা ও নবীপ্রেমী মানুষের ওপর হামলা চালানো হয়। এতে বহু দ্বীনি ভাই শহীদ হন এবং অনেকে আহত ও নির্যাতনের শিকার হন।
‘তিনি বলেন, ‘আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও সুন্নাহর গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ তাআলা তা…’
— জি বাংলা ডেস্ক
তিনি বলেন, ‘আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেপ্তার
রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও সুন্নাহর গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ তাআলা তাঁকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর আদর্শ, সুন্নাহ ও সুমহান চরিত্র অনুসরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
মূল বিষয়গুলি
- ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কা…
- শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
- ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা রক্ষা এবং তাঁকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন শাইখুল ইসলাম …
- তিনি বলেন, ‘আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্র…
আলেম-ওলামা, মসজিদ-মাদরাসা ও দ্বীনি মূল্যবোধের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানীর আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতি বছর এক-চতুর্থাংশ হারে নতুন প্রতিষ্ঠান যুক্ত করে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ধর্মমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।
সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা বক্তব্য দেন।






মন্তব্য (০)